চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী সাইবার হামলা ঠেকানোর উপায় আবিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সাইবার হামলায় আতঙ্ক সৃষ্টি করা সফটওয়্যার ‘ওয়ানাক্রাই’ র‌্যানসামওয়্যারের বিস্তার ‘আপাতত’ ঠেকানোর উপায় খুঁজে বের করেছেন হংকংয়ের এক সাইবার নিরাপত্তা গবেষক।

টুইটারে ‘@ম্যালওয়্যারটেকব্লগ’ নামধারী এই গবেষক বার্তা সংস্থা এএফপি’কে জানান, আবিষ্কারটি দুর্ঘটনাবশত হলেও বেশ কার্যকর।

তিনি জানান, র‌্যানসামওয়্যার জাতীয় ম্যালওয়্যারটি যে নামের ডোমেইন ব্যবহার করছে, সেই নাম দিয়ে ডোমেইন রেজিস্টার করলে এর ছড়িয়ে পড়া ঠেকানো যাচ্ছে।

টুইটারে পাঠানো ব্যক্তিগত মেসেজে @ম্যালওয়্যারটেকব্লগ এএফপি’কে জানায়, মূলত হামলাকারীরা র‌্যানসামওয়্যার ছড়ানোর জন্য এমন সব ডোমেইন নেম ব্যবহার করছে যেগুলো রেজিস্টারড নয়। সেই ডোমেইন নেমগুলো রেজিস্টার করে ফেললেই ম্যালওয়্যারটির ছড়ানো বন্ধ হয়ে যাচ্ছে।

এ উপায়ে আপাতত বিশ্বব্যাপী হামলাকারী এই ম্যালওয়্যারের বিস্তৃতি ঠেকানো গেলেও কম্পিউটার ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব তাদের অপারেটিং সিস্টেম আপডেট করার তাগাদা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই গবেষক।

তিনি বলেন, ‘সঙ্কট এখনো কাটেনি। তারা (হামলাকারীরা) যেকোন সময় কোড পাল্টে আবার আক্রমণের চেষ্টা চালাতে পারে।’

Reneta

রেজিস্টারকৃত ডোমেইনটি বাতিল করার আগ পর্যন্ত ওই ডোমেইন থেকে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। তবে এর মধ্যেই দ্রুত সম্ভব সিকিউরিটি প্যাচ দিয়ে সিস্টেম আপডেট করে নেয়ার পরামর্শ দেন এই গবেষক।

শনিবার বাংলাদেশ সময় ভোররাত পর্যন্ত বিশ্বের অন্তত ৯৯টি দেশে এই সাইবার হামলার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) তৈরি একটি সফটওয়্যার টুল দিয়েই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনএসএ’র ফাঁস হওয়া কিছু দলিলপত্রে পাওয়া কিছু প্রাযুক্তিক ত্রুটির সূত্র ধরে সাইবার হামলাটি করা হচ্ছে বলে ধারণা করছেন সাইবার বিশেষজ্ঞরা।

গত এপ্রিলে ‘শ্যাডো ব্রোকারস’ নামের একটি হ্যাকার গ্রুপ এই টুলগুলো হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করে অনলাইনে ছেড়ে দেয়ার দাবি করে।

হামলাকারীরা ‘র‍্যানসামওয়্যার’ জাতীয় এই টুল ছড়িয়ে হাজারো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এরপর সেই নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের ফিরিয়ে দিতে ডিজিটাল মুদ্রা বা ‘বিটকয়েনের’ মাধ্যমে তারা কম্পিউটার প্রতি ৩০০ ডলার করে দাবি করছে।

‘ওয়ানাক্রাই’সহ বিভিন্ন নামে ছড়িয়ে পড়ে কম্পিউটার দখল করছে এই র‌্যানসামওয়্যার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিপণসাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT