২০০৮ সালের ১৫ অক্টোবর প্রথম আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়। কৃষি ও গ্রামীণ উন্নয়নে গ্রামীণ নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাতিসংঘ এই দিবসটি পালন করে আসছে। গ্রামীণ নারীর অবদান অসীম, যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে তাদের ভূমিকা অপরিসীম। গ্রামীণ নারীর রাজনৈতিক ও আর্থ-সামাজিক ক্ষমতায়ন এবং সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের পূর্ণ ও সমান অংশগ্রহণকে সমর্থন করতে হবে। গ্রামীণ নারী ও মেয়েদের সকল মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা এবং তাদের অধিকার লঙ্ঘন না হয় এমন পরিবেশ তৈরি করতে হবে। পারিবারিক, যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধের লক্ষে এই দিবসটি পালন করা হচ্ছে।







