চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মঞ্চেও বড় সংগ্রহের আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওমানের মাঠে ম্যাচে নেমেই রানের বন্যা। আসল লড়াইয়ের আগে প্রস্তুতির পরীক্ষায় ব্যাটসম্যানরা পেয়েছেন ‘এ’ প্লাস। স্বাগতিকদের বিপক্ষে ২০ ওভারে ২০৭ রান তুলতে পেরে স্বস্তিতে টিম টাইগার্স, এসেছে প্রত্যাশিত জয়ও। টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও বড় সংগ্রহের আশা করছে বাংলাদেশ দল।

বিশ্বকাপ মিশনে শুক্রবার রাতে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ দল। অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে ৬০ রানের জয় পায় টিম টাইগার্স। ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন লিটন দাস, নাঈম শেখ, নুরুল হাসান, শামীম পাটোয়ারিরা। বোলিংয়েও ভালো করেছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদরা।

ওমানের বিপক্ষে দারুণ ব্যাটিং আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ দলকে। ম্যাচ শেষে বিসিবি মিডিয়ার পাঠানো ভিডিও বার্তায় শামীম পাটোয়ারি বলেন, ‘আমরা একটা নতুন কন্ডিশনে এসেছি। আমরা এখানে যত ম্যাচ খেলতে পারব, ততই দলের জন্য ভালো। যেহেতু রাতের ম্যাচ ছিল, এটিও আমাদের জন্য ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা সবাই অনেক ভালো ব্যাট করেছে। উইকেট অনেক ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা অনেক স্বস্তিতে ছিল। আমি আশাবাদী আমাদের ব্যাটসম্যানরা এই পিচে বিশ্বকাপে অনেক ভালো করবে।’

ওমান ক্রিকেট একাডেমি মাঠেই আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্নি। তবে এর আগে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। আবু ধাবিতে আগামী মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তারপরও ওমান ফিরে বাছাইপর্বের বাধা পেরোতে মাহমুদউল্লাহ রিয়াদের দল একে একে লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেলের আরেক দফা পরীক্ষামূলক চলাচল

পরবর্তী

ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ

পরবর্তী

ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ

এবার হিন্দিতে মালয়ালম ‘হোম’ রিমেকের ঘোষণা

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT