চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের জন্য ফিট সাদাব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের জন্য দল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান নির্ভরযোগ্য স্পিনার সাদাব খান। বিশ্বকাপ শুরুর আগে দলের গুরুত্বপূর্ণ সদস্য খেলার মধ্যে না থাকা চিন্তা বাড়াচ্ছিল পিসিবির। তবে সব শঙ্কা কেটে গেছে, বিশ্বকাপের জন্য এখন ফিট সাদাব খান। মঙ্গলবার এই খবর জানিয়েছে পিসিবি।

পাকিস্তানের জিও নিউজের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়, অসুস্থতার কারণে বিশ্বকাপ পূর্ব ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া সাদাব খান ফিট। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলেও এখন তিনি সুস্থ।

দলে ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন সাদাব। দলের সেরা স্পিনার ফিরে আশায় নিজের খুশির কথা জানিয়েছেন কোচ মিকি আর্থারও। ইংল্যান্ড সিরিজ খেলতে না পারলেও ২৪মে আফগানিস্তান ও ২৬মে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে খেলতে পারেন সাদাব।

বিশ্বকাপের আগে সাদাবকে সুস্থ করে তুলতে আলাদা করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করে পিসিবি। বোর্ড জানিয়েছে, আগামী বৃহস্পতিবার লন্ডন যাবেন সাদাব। সেখানেই ডক্টর প্যাট্রিক কেনেডির সঙ্গে দেখা করবেন। অসুস্থতার সময় এই কেনেডির পরামর্শই নিয়েছেন পাকিস্তানি স্পিনার। এরপর ২০ মে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টুয়েন্টি এবং পাঁচ ম্যাচের সিরিজ ৫ মে শুরু হয়েছে। শেষ হবে ১৯ মে। একমাত্র টি-টুয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংল্যান্ডের কাছে হারে পাকিস্তান। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার হাইভোল্টেজ ৭৩৪ রানের দ্বিতীয় ওয়ানডেতে ১২ রানে হারতে হয় সরফরাজ আহমেদের দলকে। মঙ্গলবার যখন তৃতীয় ওয়ানডে চলছে, তখনই সাদাবের ফেরার সুখবর পায় পাকিস্তান।

৩১মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT