চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে বিদেশি পতাকা উড়ানো বন্ধের রিট ‘আউট অব লিস্ট’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:৩০ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
আদালত
A A

বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা অননুমোদিতভাবে উড়ানো বন্ধে হাইকোর্টে করা রিটটি আউট অব লিস্ট (কার্যতালিকা থেকে বাদ) করে দেয়া হয়েছে।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি গেলে আদালত রিট আবেদনটি আউট অব লিস্ট করে (কার্যতালিকা থেকে বাদ) আদেশ দেন।

রিটের পক্ষের আইনজীবী দেওয়ান আবদুন নাসের রিটটি কার্যতালিকা থেকে বাদের তথ্য জানান।

রিটের পক্ষের আইনজীবী দেওয়ান আবদুন নাসের এর আগে চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘‘অতীতে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে অংশ বিভিন্ন দলের সমর্থকেরা সে দেশের পতাকা বিভিন্ন স্থানে ও বাসার ছাদে উত্তোলন করেন। কিন্তু বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে। সেই বিধান লঙ্ঘন করে ফুটবল বিশ্বকাপ চলাকালে দেশব্যাপী বিদেশি পতাকা উত্তোলন করা হয়।

এমতাবস্থায় আসন্ন ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে সরকারের বিনা অনুমোদনে কোনো প্রকার বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিবকে একটি নির্দেশনা জারির আবেদন জানানো হয় ওই রিট আবেদনে।’’

গত রোববার মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন নামে একজন এই রিটটি করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পতাকাবিশ্বকাপ ফুটবলহাইকোর্ট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT