চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে থাকবেন ভাবেননি রাহি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:০৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম, পঞ্চম পেসার হিসেবে কে ঠাঁই পাবেন বিশ্বকাপ দলে? এমন আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অথচ তাদের হটিয়ে কোনো ওয়ানডে না খেলা আবু জায়েদ রাহি চলে এসেছেন ১৫ সদস্যের স্কোয়াডে। সবার মতো এ পেসার নিজেও বিস্মিত বিশ্বকাপ দলে থাকার খবরে।

‘অবশ্যই বিস্ময়কর ছিল। আশা করেছিলাম যে, ২০ জনের মধ্যে থাকবো। মিরপুরে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খুব ভালো হয়েছে। তখন মনে হয়েছিল যে ২০ জনের ভেতরে থাকবো। যখন শুনলাম ১৫ জনের মধ্যে আছি, তখন আরেকটু বেশি বিস্মিত হয়েছি।’

টেস্ট খেলতে খেলতে চলে এলেন স্বপ্নের বিশ্বকাপ দলে। তাতে বিস্মিত রাহি। এবার একাদশে সুযোগের অপেক্ষায় সিলেটের এ পেসার, ‘আসলে রোমাঞ্চটা এতবেশি না। সেটা হবে যখন সেরা একাদশে ঢুকতে পারবো।’

বাউন্সি উইকেটে সুইং করানোর দক্ষতা আছে বলেই রাহিকে স্বপ্নের বিশ্বকাপ দলে টেনেছেন নির্বাচকরা। তাকে দলে রাখার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে সে (রাহি) টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ হয়ত পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি, ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে।’

‘আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ আছে। আর মে এবং জুন মাসের দিকে ঠাণ্ডাও বেশি থাকে। তাপমাত্রাও অনেক কম থাকে। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সেটি আমাদের জন্য বাড়তি পাওয়া। সেই চিন্তা করে রাহিকে দলে রাখা হয়েছে।’

রাহি নিজেও মুখিয়ে আছেন ইংল্যান্ডের মাটিতে সুইংয়ের ঢেউ তুলতে, ‘ঐসব দেশে বোলিং করা আমাদের জন্য আদর্শ বলতে গেলে। এসব দেশে বল সুইং করানো যায়। আর যেহেতু আমার মূল অস্ত্র সুইং, সুতরাং আমি আশাবাদী।’

Reneta

ইংল্যান্ডের সঙ্গে রাহির সখ্যতা বেশ পুরনো। ২০০৯ সালে হঠাৎ করেই ক্রিকেট ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সেখানে। ভেবেছিলেন ক্রিকেট খেলে কিছু হবে না। তবে সেখানে বেশিদিন মন টেকেনি। মাঠ ছেড়ে থাকা তার জন্য হয়ে পড়ে অসম্ভব! তাই ফিরে আসেন দেশে, নেমে পড়েন বল-ব্যাট হাতে। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে সুযোগ পান প্রথম শ্রেণিতে খেলার।

পরে বিপিএলে প্রথম সুযোগেই করেন বাজিমাত। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মারের তকমা নিয়ে চলে আসেন টেস্ট দলে। ওয়ানডে ক্যাপ না পরেও এবার পেয়ে গেলেন বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপ ইংল্যান্ডে হওয়ায় আলাদা রোমাঞ্চও তার, ‘ইংল্যান্ডে গিয়েছিলাম ২০০৯ সালে। এরপর প্রায় ১০ বছর হয়ে গেছে। তাই ইংল্যান্ডে খেলার ইচ্ছা অনেক বেশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু জায়েদবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT