চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলে ওয়ানডে-টেস্ট ছাড়লেন প্রোটিয়া তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সদ্যগত বিশ্বকাপ শেষে ওয়ানডে ও টেস্টকে বিদায় জানালেন সাউথ আফ্রিকা নারী দলের অধিনায়ক মিগনন ডু প্রিজ। ১৫৪ ওয়ানডে ও এক টেস্ট খেলে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন ৩২ বর্ষী তারকা। টি-টুয়েন্টি অবশ্য চালিয়ে যাবেন প্রোটিয়া জার্সিতে।

টি-টুয়েন্টিতে আরও বেশি মনোযোগ দিতে ও পরিবারের সাথে বেশি সময় কাটাতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ব্যাটার ডি প্রিজ।

‘এখন পর্যন্ত চারটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। বর্তমানে প্রোটিয়া ক্রিকেট খুব ভালো অবস্থায় আছে। এটাই উপযুক্ত সময় ক্রিকেট থেকে দূরে সরে গিয়ে উদীয়মানদের সুযোগ করে দেয়ার।’

‘আমাকে দীর্ঘ সময় সমর্থন দেয়ার জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা বোর্ডের সবাইকে ধন্যবাদ। ১৫৪টি ওয়ানডে ম্যাচ ও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ায় আমি কৃতজ্ঞ।’

২০০৭ সালে ওয়ানডে অভিষেকের পর ১৫৪ ম্যাচে ৩,৭৬০ রান তুলেছেন প্রিজ। ২০১৪ সালে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে শতক হাঁকিয়েছিলেন। ২০১১ থেকে ২০১৬ সালে তার নেতৃত্বে ৪৬ ম্যাচে মাঠে নামে প্রোটিয়ারা, জয় পেয়েছে ২৪ ম্যাচে।

নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারার ম্যাচটাই হয়ে থাকল প্রিজের শেষ ওয়ানডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT