চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি হাসপাতালে বিশেষ ইউনিট রাখতে আইইডিসিআর’র আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
করোনা

করোনা ভাইরাস মোকাবিলায় দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।  বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ারও আহ্বান তাদের।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বর্তমানে ৫ জন আইসোলেশনে আছে। পর্যাপ্ত কীট, পিসিআর ও প্রযুক্তি থাকায় করোনা ভাইরাস শনাক্তে সক্ষম আইইডিসিআর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নমুনা পরীক্ষা করতে হবে না।

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ৫ বাংলাদেশির মধ্যে আরো একজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে মোট তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরো একজন সুস্থ। তাকে যেকোন সময় বাসায় যাওয়ার অনুমতি দেয়া হবে। আইসিইউতে থাকা একজন বাংলাদেশির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

Banglabid

এসময় আক্রান্ত দেশ থেকে আসা পর্যটকদের বিষয়ে তথ্য দিতে আবাসিক হোটেল মালিকদের আহ্বান জানায় আইইডিসিআর। তবে তারা যাতে হেয় না হন সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। হোটেলগুলোতে হ্যান্ড স্যানিটাইজার রাখার পরামর্শ।

এর মধ্যেই বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি। ১৮ টি ইইউ সদস্যদেশে আক্রান্ত হয়েছে ২ হাজার ১শ’রও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাপ বাড়ে ব্যাট হাসে

পরবর্তী

তাজমহলে নিয়ে যাওয়ায় দিলজিৎ দোসাঞ্জকে ধন্যবাদ দিলেন ইভাঙ্কা!

পরবর্তী

তাজমহলে নিয়ে যাওয়ায় দিলজিৎ দোসাঞ্জকে ধন্যবাদ দিলেন ইভাঙ্কা!

জনগণের পকেট কেটে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT