চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে স্বাগত জানাবে চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বকে কাঁপিয়ে দেওয়া করোনাভাইরাসের উৎপত্তি কোথায়, কীভাবে হয়েছে সে বিষয়ে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে অগণিত। পশ্চিমাদের অভিযোগ, উহানের গবেষণাকার থেকে পরিকল্পিতভাবেই ছড়ানো হয়েছে ভাইরাস। শুরু থেকে চীন এই অভিযোগ অস্বীকার করে আসলেও আন্তর্জাতিক গবেষণা দলকে উহানে তদন্তের জন্য অনুমতি দেয়নি। তবে উহানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিজেদের অবস্থান বদলে তদন্ত দলকে চীন সফরে অনুমতি দিয়েছে চীন।

রয়টার্স জানাচ্ছে, চলতি মাসেই ১২-১৫ সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল চীন সফর করবেন। সেখানে মানুষ ও বিভিন্ন প্রাণী থেকে নমুনা সংগ্রহ করে চালানো হবে গবেষণা।

আন্তর্জাতিক করোনা তদন্ত দলকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি শুরু করেছে বেইজিং। তদন্ত দলের চীন যাওয়ার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেইজিং নতুন প্রাদুর্ভাব প্রতিরোধে যেমন তোড়জোর শুরু করেছে তেমনি কখন, কোথায় মহামারি শুরু হয়েছে তার বিস্তারিত জানাতে ও তদন্তে সহায়তা প্রস্তুতি শুরু করেছে।

উহানের করোনা উৎপত্তি নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান কররার পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালযের মুখপাত্র হুয়া চুনিং সোমবার বলেছেন যে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে স্বাগত জানাবে।

রয়টার্স বলছে, ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য করে বিশেষজ্ঞরা বলছেন যে, বিশ্বের ১৮ লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছে যে ভাইরাসের জন্য অভিযুক্ত চীন, তারা সেখানকার সংবেদনশীল দিকগুলোর যথাযথভাবে তদন্ত করার অনুমতি নাও দিতে পারে। তবে এই বিষয়ে তাদের সচেতন হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে চীন এমন আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছে না। তারা এরই মধ্যে তদন্ত দলকে স্বাগত জানাতে কাজ করছে বলে জানিয়েছে।

Reneta

শনিবার দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াং ইয়ি চীনের মহামারি প্রতিরোধে ভূমিকার প্রশংসা করে বলেছেন, চীন কেবল নিজেদের দেশে সংক্রমণ রোধ করছে না, বরং দেশ শতাধিক দেশকে সহায়দা করছে এবং বিশ্বব্যাপী এন্টি-মহামারি প্রতিরক্ষা গঠনে নেতৃত্ব দিয়েছে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচীনবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT