৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি।
রোববার ভোরে সূর্য ওঠার আগেই ইজতেমা মাঠে দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। ইতোমধ্যে শেষ হয়েছে আখেরি মোনাজাতের সব আয়োজন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলেও মোনাজাত উপলক্ষে ভোর থেকেই মহাখালী-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
এছাড়া এ উপলক্ষে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। অন্য দিনের চেয়ে নিরাপত্তায় মোতায়েন আইন-শৃংখলা বাহিনীর প্রায় দ্বিগুণ সদস্য।
মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা করেছে বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি।







