চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশেষ জার্সি’তে উইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে বাংলাদেশ। জাতীয় পতাকার আদলে তৈরি করা হবে টাইগারদের নতুন ডিজাইনের জার্সি।

জার্সিতে গাঢ় সবুজ জমিনের মাঝে থাকবে লাল সূর্য। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধের ছবি ফুটিয়ে তোলা হবে।

রোববার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে বললেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এটাতে (মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী) সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ। যেহেতু আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’

‘জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্যকোনো রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে, সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা, তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে, সেটাও আমরা তুলে ধরেছি। আশা করছি সবারই এটা ভালো লাগবে।’

থিম চূড়ান্ত হলেও তা তৈরির অর্ডার এখনো পায়নি জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক আয়োজনই করতে চেয়েছিল বিসিবি। গত বছরের মার্চে মিরপুরে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টুয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সব আয়োজন স্থগিত করতে হয়।

দীর্ঘ ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে ২০ জানুয়ারি উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে স্মরণের উপলক্ষ পেয়েছে বিসিবি। ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের ওয়ানডে ও টেস্ট সিরিজের নামকরণও করা হয়েছে জাতির পিতার নামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT