চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা মেতে উঠলো আনন্দে

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৮:৫৬ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অন্য রকম একটা দিন পার করলো সারা দিন এবং মেতে উঠেছিলো আনন্দে ।

পরিবেশ সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা যাতে প্রকৃতি সম্পর্কে জানতে পারে, এজন্য সিআরপি’র স্কুলের শিশুদের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যতিক্রমী এই উদ্যোগটি হাতে নিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডস সিআরপি কার্যক্রম বাংলাদেশে শুরু ১৯৭৯ সালে।

এরপর সিআরপি’র পরিচালনায় উইলিয়াম এন্ড মেরি টেইলর স্কুলে বর্তমানে লেখাপড়া করছে ৩শ’ ২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী ১শ’ ১০ জন। এসব শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে স্কুলটিতে দ্বিতীয়বারের মতো কার্যক্রম করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলকে স্বাগত জানায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এ সময় শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয় ।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে এই ধরনের কার্যক্রম বড় ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, আমরা প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করছি। এসব শিশুরা সবসময় চোখের আড়ালে থেকে যায়। তাই বৈশাখের আনন্দ এসব শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেয়াই ছিল আমাদের মূল প্রয়াস।

সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর বলেন, এসব শিক্ষা উপকরণ শিশুদের আরো বেশি উৎসাহিত করবে। স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে স্বাভাবিক শিশুরা লেখাপড়া করায় বিশেষ শিশুরাও স্বাভাবিক হয়ে উঠছে বলে মনে করেন তিনি।

Reneta

রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী এসব শিশুদের হাতে চকলেট ও দুপুরের খাবার তুলে দেন।তিনি বলেন, গত বছর মতো আমরা এবারও শিশুদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি, খাওয়া-দাওয়া ও খেলাধূলা করেছি। আসলে ওরা আমাদের পেয়ে খুব আনন্দিত হয়েছে।

পরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু’র হাতে সিআরপির বার্ষিক রিপোর্ট তুলে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবনফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT