চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশৃঙ্খলায় জড়িত সদস্যদের তালেবানের তিরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান। জানানো হয়, সংগঠনটির সদস্যদের মধ্যে ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার সহ্য করা হবে না। এরপরও কিছু সদস্যের বিশৃঙ্খলার খবর সামনে এসেছে বলে উল্লেখ করেছে সংগঠনটি। এর জের ধরে তাদের তিরস্কার করেছে তালেবান।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ইয়াকুব। পোস্টে এক অডিও বার্তায় তিনি বলেন, কিছু দুর্বৃত্ত ও আফগানিস্তানের সাবেক সেনাবাহিনীর সদস্য তালেবানে যোগ দিয়েছিলেন। তারা বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব সদস্যকে তালেবান বাহিনী থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন ইয়াকুব। এই নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

তালেবান নেতাদের অনুমতির তোয়াক্কা না করে এসব সদস্য হত্যাকাণ্ড চালিয়েছেন বলে উল্লেখ করেছেন মোহাম্মদ ইয়াকুব। এ ধরনের কোনো কার্যকলাপ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তালেবানের এই নেতা এমন অভিযোগ এনেছেন, তা টুইটে জানানো হয়নি। মোহাম্মদ ইয়াকুবের ভাষ্য, ‘আফগানিস্তানে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এরপর কোনো মুজাহিদ কারও ওপর প্রতিশোধ নিতে পারবেন না।’

Banglabid

তালেবান সদস্যদের বিরুদ্ধে অভিযোগের আঙুল শুধু ইয়াকুবই তোলেননি, রাজধানী কাবুলের কয়েকজন বাসিন্দাও তালেবানের সদস্যদের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া তালেবানের সদস্যদের বিরুদ্ধে দেশটির সাবেক সরকারের সদস্য ও অধিকারকর্মীদের ওপর প্রতিহিংসামূলক আচরণের একাধিক খবর পাওয়া গেছে।

এদিকে তালেবানের অনেক সদস্যকে আফগানিস্তানের নানা সরকারি অফিসে অযথা ঘোরাফেরা করতে দেখা গেছে বলে অডিও বার্তায় জানান ইয়াকুব। তাদের অনেককে সেখানে সেলফি তুলতেও দেখা গেছে। এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তালেবানের এই নেতা। তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়ে সবাই মুঠোফোন বের করে ছবি তুলছে—বিষয়টি খুবই আপত্তিকর। এ ধরনের ঘোরাঘুরি এবং ছবি তোলা ও ভিডিও করা ইহকাল-পরকাল কোথাও কাজে আসবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT