চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি-সাহিত্যিক ও শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
বাংলাদেশ
A A
ছবি: ফোকাস বাংলা

ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি ও শিল্পী এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনদের সম্মানে বুধবার তার সরকারি বাসভবন গণভবন লনে ইফতারের আয়োজন করেন।

বাসস জানায়, প্রধানমন্ত্রী ৬টা ১০ মিনিটে ইফতার অনুষ্ঠান স্থলে আসেন এবং অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী অন্যদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমি মুনাজাত পরিচালনা করেন।

ছবি: ফোকাস বাংলা

অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ড. হাসান মাহমুদ এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, হাবিব-ই-মিল্লাত এমপি, নুর-ই-আলম লিটন চৌধুরী এমপি, কাজী রোজী এমপি, শেখ কবির হোসেন যোগ দেন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

এ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম, অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান ও ড. রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, জাতীয় বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট অভিনেতা আব্দুর রাজ্জাক, হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী ও ফাহিমা চৌধুরী, কবি রুবি রহমান, শিল্পী রিয়াজ ও শমি কায়সার এবং আওয়ামী লীগ নেতা এডভোকেট আফজাল হুসাইনও ইফতারে যোগ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারগণভবনপ্রধানমন্ত্রীফরিদুর রেজা সাগরশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT