চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বির্তকের মাঝেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
বিনোদন
A A

নানান আলোচনা সমালোচনা পর গেল ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। কিন্তু এদিন জম্মু জেলা আদালতের বিচারপতি স্থগিত করেন সিনেমাটির প্রদর্শনী।

মূলত শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নাকে সিনেমাতে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী শালিনী খান্না। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। তবে সব বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি।

শুধু তাই নয়, বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। স্বল্প বাজেটের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে আয় করে ৩ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে যার আয় বেড়ে দাড়ায় ৮ কোটি ৫০ লাখ রুপি।

তবে ছবিটি আসল চমক দেখিয়েছে মুক্তির তৃতীয় দিনে। এদিন ছবিটির আয় বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১০ লাখ রুপি!

জানা গেছে, গত ১২ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক অভিষেক আগরওয়াল, অভিনেতা পল্লব যোশীসহ একটি দল। সেখানে সিনেমাটির প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

এরই মাঝে তিন বিজেপি শাসিত রাজ্য, গুজরাট, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে এই সিনেমার টিকিট করমুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা এ ঘোষণা দিয়েছেন।

Reneta

১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম খেরদর্শন কুমারপল্লবী যোশিবক্স অফিসবিতর্কবিবেক অগ্নিহোত্রীমিঠুন চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT