চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরের পাশে পুলিশ বক্সে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকার পুলিশ বক্সে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই  ঘটনা ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা গেছে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বছর।ওই তরুণের কোমরের কাছে পেটের ডান দিক বিস্ফোরণে উড়ে গেছে।

পুলিশ পুরো জায়গাটি সামিয়ানা দিয়ে ঘিরে ফেলেছে এবং সাংবাদিকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।

পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন সেখানে। আরও কোনো বিস্ফোরক সেখানে আছে কি না তা খুঁজে দেখছেন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

Reneta

গত ১৭ মার্চ আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় মাত্র কয়েকশ মিটার দূরে বিমানবন্দর এলাকায় আবারও একই ঘটনা ঘটল।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT