চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে থাকবেন বিসিবির সবাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বদলে যাওয়া কঠিন বাস্তবতায় ক্রাইস্টচার্চ শহরকে বিদায় জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার সকালে টেস্ট স্কোয়াডের ১৫ ক্রিকেটার রওনা হয়েছেন দেশের উদ্দেশে। রাত ১০টা ৪০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তাদের।

ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় বিপর্যস্ত তামিম-মুশফিকদের মানসিক সমর্থনে বিমানবন্দরে থাকবেন ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ক্রিকেট দলকে সমর্থন দিতে বোর্ডের সবাই যাবেন বিমানবন্দরে।

ক্রাইস্টচার্চের টিম হোটেল থেকে বিমানে ওঠা অবধি কড়া নিরাপত্তা দেয়া হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে আগেরদিন ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনার রেশ এখনও কাটেনি। নিউজিল্যান্ডের বিমানবন্দরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের চোখে-মুখে দেখা গেছে বিষাদের ছায়া।

শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠের অদূরে আল নূর মসজিদ ও আরেকটি মসজিদে জুম্মার নামাজের সময় এক বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত ও বহু হতাহত হন। সেই মসজিদেই নামাজ আদায় করার কথা ছিল টাইগার ক্রিকেটারদের। মসজিদে পৌঁছাতে খানিক বিলম্ব হওয়ায় বড় ধরণের বিপদ থেকে বেঁচে ফেরেন তারা।

নিউজিল্যান্ডের মতো শান্তিপ্রিয় দেশে এমন হামলার ঘটনায় পুরো বিশ্বই স্তম্ভিত। এ ব্যাপারে বিসিবির মুখপাত্র নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা বলে এসেছি, পৃথিবীর কোনো জায়গাই নিরাপদ নয়। সেটাই দেখা গেলো যে, নিউজিল্যান্ডের মতো একটা দেশ, যেখানে কোনোদিন এরকম কিছু ঘটেনি, সেখানেই এমন ঘটনা ঘটল। এটা বিস্ময়কর তো অবশ্যই, একই সাথে দুঃখজনক, এতগুলো প্রাণহানি ঘটেছে। আল্লাহর অশেষ রহমত আমাদের জাতীয় ক্রিকেট দল সুস্থভাবে দেশে ফিরছে, তারা বিমানে উঠে গেছেন।’

‘বিসিবি অনেক আগে থেকেই বলে আসছে যে, বিভিন্ন সময় অস্ট্রেলিয়া- ইংল্যান্ডসহ অন্যান্য দেশ আমাদের বিভিন্ন ইস্যুতে নিরাপত্তা দুশ্চিন্তা নিয়ে কথা বলেছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সময়। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, কোথাও নিরাপদ নয়। আমরা অন্যান্য দেশকে এতদিন এই কথাটিই বলে এসেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT