চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহিত নারীদের নিয়ে নতুন প্রতিযোগিতা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ইউনিভার্স বাংলাদেশ-এর পর বিবাহিত নারীদের নিয়ে নতুন করে আসছে আরো একটি সুন্দরী প্রতিযোগিতা। এটির নাম হলো ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ’। যেখানে বাংলাদেশ থেকে কোনো মিসেস (বিবাহিত) প্রথমবার অংশ নেবেন।

প্রতিবছর এই আয়োজন করছে মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স। মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স মালয়েশিয়াতে স্থাপিত একটি সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান। যারা প্রতি বছর মালয়েশিয়াতে এবং বিশ্বের অন্যান্য দেশে বিবাহিত ও অবিবাহিতদের জন্য সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে।

চলতি বছরের ৯ মে কুয়ালালামপুরে ‘মিস ও মিসেস মিলেনিয়াম ইউনিভার্স’ অনুষ্ঠিত হয়। যেখানে ‘মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স’ হিসেবে বাংলাদেশের নাহিদ আহমেদ সুমিকো অংশগ্রহণ করেন এবং ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ওম্যান’ এবং ‘মোস্ট পপুলারিটি’ খেতাবে সম্মানিত হন।

এর ধারাবাহিকতায় মিসেস নাহিদ আহমেদ সুমিকোকে মিলেনিয়াম ইউনিভার্সের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে নির্বাচন করা হয় এবং তার উদ্যোগে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের সুন্দরী প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। যার নাম ঠিক করা হয়েছে ‌‘মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’। এখানে বিবাহিত, ডিভোর্সি, সিঙ্গেল মাদাররা অংশ নিতে পারছেন। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গত মঙ্গলবার (২৯ অক্টোবর)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্নিস প্যারেসের ব্র‍্যান্ড ম্যানেজার রাহাত হোসেন চৌধুরী, মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম, মাই ফুডস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তাজওয়ার আজম, ম্যানেজিং ডিরেক্টর কর্ণেল সৈয়দ আরিফুল আজম (অব.), এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা মোহন খান,

প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহ-সভাপতি সৈকত সালাহউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদা নাসরিন কলিসহ আরও অনেকেই। সবার মধ্যমনি হয়ে ছিলেন মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স নাহিদ আহমেদ সুমিকো।

Reneta

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যেই অনলাইনে প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচিত করা হয়েছে এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এর প্রথম অডিশন রাউন্ড। এদিন ২৮ জনকে নির্বাচন করা হয়েছে। এখান থেকে সেরা বিজয়ী ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে আগামী বছর মে মাসে। আর বাংলাদেশ থেকে গ্রান্ড ফিনালের মাধ্যমে বিজয়ী নির্বাচিত হবে ১৪ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিসেস ইউনিভার্স বাংলাদেশমিসেস ওয়ার্ল্ড বাংলাদেশসুন্দরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT