চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিফলে হাসানুজ্জামানের ৫২ বলে ১০৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২১, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে সর্বোচ্চ রানের ম্যাচে বিফলে গেছে হাসানুজ্জামানের ঝড়ো সেঞ্চুরি।

বিকেএসপি’তে রেলিগেশন লিগের ম্যাচে ওল্ড ডিওএইচএস’র দেয়া ২০০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও ওপেনার হাসানুজ্জামান।

৫২ বলে ১০৫ রানের ইনিংস খেলে আউট হন হাসানুজ্জামান। সাতটি ছয়ের সঙ্গে ১১টি বাউন্ডারি মারেন তিনি। ডিপিএল টি-টুয়েন্টি আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান।

Banglabid

সোমবার হাসানুজ্জামানের সেঞ্চুরির পরও ওল্ড ডিওএইচএসের কাছে ২৩ রানে হেরেছে পারটেক্স। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে ক্লাবটি।

আব্দুর রশিদ তিন উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও আসাদুজ্জামান পায়েল।

টস জিতে ব্যাট করতে নেমে রাকিন আহমেদ ও মোহামেনুল খানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে ওল্ড ডিওএইচএস। এবারের আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Reneta

রাকিন ৫৮ বলে ৯২ ও মোহামেনুল ৩৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা ৭২ বলে যোগ করেন ১৩১ রান।

পারটেক্স লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন একটি উইকেট নেন। ৪ ওভারে দেন ৩২ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT