চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিফলে গেল লিটনের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিফলে গেল লিটন দাসের দুর্দান্ত এক সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপারপর্বের ম্যাচে লিটনের সেঞ্চুরি ছাপিয়ে জয় তুলে নিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে নাঈম ইসলাম-মুশফিকুর রহিমের রূপগঞ্জ।

মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভাবে ২৫৭ রান তোলে প্রাইম দোলেশ্বর। রূপগঞ্জের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে মূল ভূমিকা লিটন দাসের। ১২৬ বলে ১০৭ রান করে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে টপঅর্ডারদের দাপটে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ।

ওপেনিং জুটিতে জয়ের ভিত গড়ে তোলে রূপগঞ্জ। আবদুল মাজিদ ও মোহাম্মদ নাইম মিলে তোলেন ১৪০ রান। মাজিদ ৫৮ রানে আউট হওয়ার পর নাইম ফেরেন ১২ রানের আক্ষেপ নিয়ে। ১০১ বলে ৬টি চার পাঁচ ছক্কায় ৮৮ রান করেন তিনি।

দুই ওপেনারের পর রূপগঞ্জের রানের চাকা সমানতালে সচল রাখেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাঈম ইসলাম। মুশফিক ৪১ ও নাঈম করে ৩১ রান। শেষদিকে পারভেজ রসুল ২৩ রান করলে ৫ উইকেটের সহজ জয় পায় রূপগঞ্জ।

দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা নেন দুটি উইকেট।

Reneta

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬৯ রান তোলে প্রাইম দোলেশ্বর। ব্যক্তিগত ২৯ রানে ওপেনার ইমতিয়াজ হোসাইন আউট হয়ে গেলে ফজলে মাহমুদের সাথে ১১৩ রানের জুটি গড়েন লিটন। ব্যক্তিগত ১০৭ রানে নাঈম ইসলামের শিকার হয়ে সাজঘরে ফিরে যান জাতীয় দল তারকা। ১২৬ বলে ৯টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

পরে ফজলে মাহমুদও ব্যক্তিগত ৪৬ রানের মাথায় রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন। সবশেষ ফরহাদ রেজার ২৯ ও ইকবাল আবদুল্লার অপরাজিত ৪২ রানে ভর দিয়ে লড়াইয়ের পুঁজি গড়ে দলটি।

রূপগঞ্জের হয়ে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন নাঈম ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT