চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবের অপারেশন লাগতে পারে, সমস্যা সাইনাসে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সাইনোসাইটিসের পুরনো সমস্যা হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে। নাক বন্ধ হয়ে যাওয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বাংলাদেশ দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সমস্যা থেকে মুক্তি পেতে তরুণ তারকার এন্ডোনেজাল এন্ডোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে।

বুধবার নাকের সমস্যা নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন বিপ্লব। আপাতত ১৫ দিনের ওষুধ দেয়া হয়েছে। ওষুধে সেরে না উঠলে বিপ্লবকে অস্ত্রোপচারের পরামর্শ দেয়া হয়েছে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, যেহেতু এখন খেলা নেই সার্জারির উপযুক্ত সময় এটা।

কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিপ্লবের বাবা। পরে জানা যায় হার্টে সমস্যা। অ্যাজমা রোগী হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। বিপ্লবের সমস্যাটিও বেশ পুরনো।

বিপ্লবের সাইনাসের সমস্যা যে প্রবল হয়ে উঠেছে সেটি বিসিবি ও মেডিকেল বিভাগ জানতে পারে অ্যাপের মাধ্যমে। করোনা মহামারীর দুঃসময়ে শারীরিক অবস্থার আপডেট জানতে খেলোয়াড়দের অ্যাপের আওতায় এনেছে বোর্ড।

‘এজ১০’ নামের মোবাইল অ্যাপটিতে লগ-ইন করে বেশ কয়েকটি লিখিত প্রশ্নের উত্তর দিতে হয় খেলোয়াড়দের। উত্তর নেতিবাচক এলে রেড জোনে রাখা হয় তাদের। শ্বাসকষ্ট আছে কিনা? উত্তরে ‘হ্যাঁ’ বলতেই লাল সিগন্যাল উঠে যায় বিপ্লবের নামের পাশে।

আরেক তরুণ ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও পড়েছেন রেড জোনে। অর্থাৎ, বর্তমানে ঝুঁকিতে আছেন। এ অলরাউন্ডার খাবারে স্বাদ পাচ্ছেন না, গায়ে জ্বরও আছে। দুই তরুণ ছাড়া বাকি সব ক্রিকেটারের পাশে গ্রিন সিগন্যাল, মানে সুস্থ ও স্বাভাবিক আছেন তারা।

Reneta

বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফর্মেশন বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু জানালেন, ‘এখন পর্যন্ত এ দুজনই রেড জোনে আছেন। খেলোয়াড়রা মোবাইলে ঢুকে ১৮টি প্রশ্নের উত্তর দেবে এবং সেটি আমাদের কেন্দ্রীয় সার্ভারে চলে আসবে। আমি ছাড়াও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান ও মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরীর কাছে চলে যাবে।’

ডা. দেবাশীষ জানালেন, ‘এটি মূলত কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে যদি দেখি শ্বাসকষ্টের সমস্যা অন্যকোনো কারণে হচ্ছে তাহলে রেড থেকে তাকে গ্রিন করে দেয়া যেতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিপ্লববিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT