চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের মাঝেই শুরু জাতীয় দলের ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের মাঝেই শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে সোমবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেন ডজনখানেক ক্রিকেটার। বিপিএলের প্লে-অফে ওঠা চার দলে থাকা অবশিষ্ট জাতীয় ক্রিকেটাররা এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে মুমিনুল-নাঈম-জয়রা লাল বলে অনুশীলন করেছেন। টি-টুয়েন্টি, ওয়ানডে দলের খেলোয়াড়রা করেছেন সাদা বলে অনুশীলন।

তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী শুক্রবার বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ওইদিন রাতেই বিপিএলের ফাইনাল ম্যাচ মিরপুরে।

সফরকারী শ্রীলঙ্কা ১ মার্চ ঢাকায় নেমে চলে যাবে টি-টুয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে। চায়ের শহরেই হবে তিনটি টি-টুয়েন্টি। এরপর চট্টগ্রামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। প্রথম টেস্ট সিলেটে খেলে আবার বন্দরনগরীতে দ্বিতীয় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল।

বাংলাদেশের টি-টুয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা হয়েছে আগেই। সাদা বলের সিরিজের মাঝেই টেস্ট স্কোয়াড ঘোষণা করা হবে। ব্যক্তিগত কারণে তিন ফরম্যাটেই খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেস্টের দল ঘোষণা করবেন নতুন নির্বাচক প্যানেল। যেখানে মিনহাজুল আবেদীন নান্নুর জায়গায় নেতৃত্বে রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। এটিই হবে প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলে তার প্রথম অ্যাসাইনমেন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় দলের ক্যাম্পবাংলাদেশ-শ্রীলঙ্কাবিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT