চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে প্রত্যেক দলে পাঁচ বিদেশি!

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৪৪ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি দলের একাদশে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার রাখার অনুমতি দিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন হলে একটি দল বাড়ার পরও দেশি খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়বে না।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ায় খেলোয়াড় সংকট থাকছে, এজন্যই পাঁচ বিদেশি খেলানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। এটি ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি। তারা বলছে পাঁচজন বিদেশি খেলানোর অনুমতি দেওয়া হোক।’

‘বিপিএল সারাবিশ্বে সম্প্রচারিত হয়। ওই মানের লোকাল প্লেয়ার যদি না থাকে তারা যদি মনে করে টুর্নামেন্টকে আরও জমজমাট করতে এটা দরকার তাহলে বিবেচনা করাই যেতে যেতে পারে। আমরা গভর্নিং কাউন্সিল এখন পর্যন্ত বলছি চারজন খেলবে। আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা ফাইনাল করিনি।’ বলেন ইসমাইল হায়দার।

Banglabid

খেলোয়াড় সংকটের কথা বলা হলেও বাস্তবচিত্র ভিন্ন। ঢাকা প্রিমিয়ার লিগে ১২টি দল অংশ নিচ্ছে। লিগ হচ্ছে জমজমাট। বিপিএলের চেয়ে প্রিমিয়ার লিগের মান কোনও অংশেই কম নয়। পাল্টা যুক্তি দিয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘প্রিমিয়ার লিগের ১২টা টিম কী সমমানের? চারটা টিমই আছে নিচের দিকে। পয়েন্ট টেবিল দেখলেই বুঝতে পারবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দর্শকদের জন্য উপাদান থাকতে হবে। আনকোরা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় খেলিয়ে তো লাভ নেই। আবার আফিফ, রনি, মিরাজের মতো প্লেয়ার আমরা বিপিএলে পেয়েছি। বিপিএল বেশ কয়েকটি দেশে দেখানো হয়; দর্শক টানার জন্য তারা দাবী করছে। এটা এখনও ঠিক করিনি। চারটা হতে পারে। পাঁচটাও হতে পারে।’

১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল সিজন ফাইভের প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্ট শুরুর আগে ২ নভেম্বর মিরপুরে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল মাতাবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ।

টি-টুয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে খেলেছিল সাতটি দল। এবার দল বেড়ে হয়েছে আটটি। এক আসর পর নতুন মালিকানায় বিপিএলে ফিরেছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট।

Reneta

এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT