জেবি বিপিএল ফুটবলের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ। চট্টগ্রাম
পর্বের শেষদিনেও রয়েছে দুটি ম্যাচ।
এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায়
উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘের। দুই ম্যাচে
উত্তর বারিধারার একমাত্র জয় শক্তিশালি শেখ রাসেলর বিরুদ্ধে।
দুই ম্যাচের একটিতে ম্যাচ ড্র আর একটিতে হেরেছে আরামবাগ। সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা সংসদ ।
দুই ম্যাচের একটিতে জয় আর একটি ড্র করে চার পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। সমসংখ্যক ম্যাচে দুটি ড্র’য়ে দুই পয়েন্ট ব্রাদার্স ইউনিয়নের।








