চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল খেলোয়াড়দের শেষ মুহূর্তের প্রস্তুতি

তামান্না তৃষাতামান্না তৃষা
৩:৪৬ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দেশী-বিদেশী খেলোয়াড়দের নিয়ে চলছে বিপিএল তৃতীয় আসরের শেষ মুহূর্তের প্রস্তুতি। ছুটি শেষে প্রাকটিসে যোগ দিয়েছেন চিটাগং ভাইকিংসের আইকন প্লেয়ার ও ক্যাপ্টেন তামিম ইকবাল। নিজেদের স্কোয়াড নিয়ে দারুণ খুশি ঢাকা ডায়নামাইটসের কোচ মিকি আর্থার। 

রোববার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিজন থ্রি। সময় নেই বললেই চলে। মাঠের লড়াই শুরুর আগে মিরপুরের একাডেমি মাঠে দলগুলোর প্রাকটিস। সব খেলোয়াড় এখনো যোগ না দিলেও অন্যদের নিয়েই ব্যস্ত দেশী-বিদেশী কোচরাও।

কদিন অপেক্ষার পর চিটাগং ভাইকিংস পেয়েছে বাড়তি অনুপ্রেরণা। জিম্বাবুয়ে সিরিজের ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন তামিম। জানালেন, ঘরোয়া হলেও এই আসর খুব গুরুত্বপূর্ন তাদের জন্য। বিপিএলকেই টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবেই দেখছেন তামিম।

তামিম বলেন, এখানে আপনাকে ওয়ার্ক আউট করতে হবে কিভাবে আপনি টি-২০ খেলবেন, আপনার মাইন্ড সেট কেমন থাকবে। 

ভালো টি-২০ খেলার সামর্থ্য  বাংলাদেশের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হয়তোবা আমাদের মাইন্ড সেটে একটা সমস্যা আছে। আমরা কোন মাইন্ড সেটে খেলতে চাই তা ওয়ার্ক আউট করে নেয়ার সঠিক সময় বিপিএল।   

ভাইকিংস ব্যাটসম্যান রাব্বি মনে করে করেন, তারকা ক্রিকেটারদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ বিপিএল। 

Reneta

ইয়াসির আলী রাব্বি বলেন, সবাই অভিজ্ঞ প্লেয়ার এবং তাদের আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো। আমার মনে হয় এখানে আমার খুব ভালো অভিজ্ঞতা হবে। আমি যদি আন্তর্জাতিক প্লেয়ারদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করতে পারি তবে আমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি উপকার হবে।

সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থার কোচিং করাচ্ছেন ঢাকা ডায়নামাইটসে। আলাদাভাবে কাউকে যাচাই না করে বরং বেশ উৎফুল্ল টিম কম্বিনেশন নিয়ে।

মিকি আর্থার বলেন, আমি সত্যিই খুব খুশী। আলাদাভাবে কাউকে নিয়ে বলছি না। দারুন একটা স্কোয়াড পেয়েছি। যাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।

শনিবারের মধ্যে যোগ দেবেন চিটাগং ভাইকিংসের বাকি ক্রিকেটাররা। মূল পর্বের লড়াই শুরুর আগে অন্তত একদিন প্রাকটিস হবে পুরো স্কোয়াডের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার কামরুল ইসলাম রাব্বির চোট গুরুতর না হলেও তাকে এক সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT