চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিধ্বংসী’ নেইমারে বিস্মিত নন আলভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার ও আলভেজ প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল ম্যাচে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ বার বল জড়িয়েছে পিএসজি। যার এক চতুর্থাংশ এসেছে নেইমারের থেকে। বুধবার রাতে সেল্টিকের বিপক্ষেও জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে করিয়েছেন একটি।

চলতি মৌসুমে প্রায় ম্যাচেই এমন বিধ্বংসী রূপে দেখা দেয়া নেইমারে মোটেও বিস্মিত নন তার ক্লাব এবং জাতীয় দল সতীর্থ দানি আলভেজ। ভবিষ্যতেও নেইমারের এমন পারফরম্যান্স বজায় থাকেবে বলেই বিশ্বাস আলভেজের।

চলতি মৌসুমের শুরুতে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানোর পর প্যারিসের দলটির মধ্যমণিতেই পরিণত হয়েছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ২১ গোলে অবদান আছে ব্রাজিল ওয়ান্ডার বয়ের। যার মধ্যে নিজেই করেছেন ১৩ গোল।

Banglabid

ব্রাজিলিয়ান সতীর্থের পাশাপাশি চলতি মৌসুমেই জুভেন্টাস থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন আলভেজ। দুই ব্রাজিলিয়ান একসঙ্গে খেলেছেন বার্সাতেও। জাতীয় দল এবং ক্লাবে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই জানালেন, নেইমারের এমন ফর্মে মোটেও বিস্মিত নন ব্রাজিলিয়ান রাইটব্যাক।

‘সে (নেইমার) পিএসজিতে এসেছে এ কারণেই। আর এতে মোটেও অবাক হইনি আমি’ -বুধবার সেল্টিক ম্যাচের পর সংবাদ মাধ্যমকে এভাবেই বলেছেন আলভেজ।

কেন অবাক হননি সেটির ব্যাখ্যাও দিয়েছেন আলভেজ, ‘আমি বিস্মিত নই এ কারণে যে, নেইমার তার ক্যারিয়ারজুড়েই এমন দুর্দান্তভাবে খেলে গেছে। আর পিএসজিতেও ব্যতিক্রম হবে না। সে পিএসজিতে এসেছে অন্য দলের সঙ্গে একটি পার্থক্য গড়ে দেয়ার জন্যই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT