চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ উন্নয়নে ৫ হাজার কোটি টাকার ঋণ দেবে এডিবি

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:২৯ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা আরো বাড়াতে ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিবে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ হাজার ৯২৮ কোটি টাকা।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এ অর্থ ব্যয় করা হবে বাংলাদেশ পাওয়ার সিস্টেম ইনহ্যান্সমেন্ট অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে। জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ এই চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, এই প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ আবাসিক, বিশেষত গ্রামাঞ্চলে নতুন করে বিদ্যুৎ সংযোগ পাবে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশের বৃহত্তম ও দ্রুতবর্ধনশীল ঢাকা অঞ্চলে আরও বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে এই প্রকল্প সহায়ক হবে বলে জানান তিনি।

এই প্রকল্পের আওতায় সারাদেশে ৫০ হাজার কিলোমিটার গ্রামীণ বিতরণ নেটওয়ার্ক সংস্কার ও সম্প্রসারণ, ঢাকা ও দক্ষিণাঞ্চলের মধ্যে ৪০০ কেভি ১৭৪ কিলোমিটার ট্রান্সমিশন লিঙ্ক নির্মাণ এবং ঢাকায় অটোমেটেড কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে।
এর ফলে গ্রামীণ এলাকায় ৮ লাখ ৭৫ হাজার বসতবাড়িসহ ৯ লাখ ৫০ হাজার বসতবাড়ি ও বাণিজ্যিক ব্যবহারকারি নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবার আওতায় আসবে।

এই প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি বাজারভিত্তিক ঋণ ৬ কোটি মার্কিন ডলার এবং ১ কোটি ৬ লাখ মার্কিন ডলার রেয়াতি ঋন সুবিধা দিবে। অন্যদিকে, সরকার দিবে ৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
এছাড়াও দারিদ্র বিমোচণের জন্য জাপানের একটি তহবিলে সেদেশের সরকারের দেয়া ২০ লাখ মার্কিন ডলার এই প্রকল্পে যুক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইআরডিএডিবিবিদ্যুৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT