চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের কাছে নালিশ না করে জনগণের আস্থা অর্জন করুন: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ২৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ওবায়দৃুল কাদের

বিদেশিদের কাছে নালিশ না করে বিএনপিকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক, তবে জনগণের কাছে তাদের যেতে হবে।’

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন: পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না। বিশ্বে এমন কোন নজির নেই। সুতরাং নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন প্রশ্নই আসে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না।

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সকল প্রকার সহায়তা করবে বলেও জানান ওবায়দুল কাদের।

Reneta

এর আগে তিনি ঢাকা বাইপাস সড়কের মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। মন্ত্রী বলেন: ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে।

আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এসময় তার সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরজাতীয় নির্বাচনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে কনডমের দাম

এপ্রিল ৪, ২০২৬

দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

এপ্রিল ৪, ২০২৬

অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

এপ্রিল ৪, ২০২৬

আরও গোলমেলে নেইমার, বিশ্বকাপে খেলা হচ্ছেই না?

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT