চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়া শোভাযাত্রা: যেসব সড়ক এড়িয়ে চলতে পুলিশের পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী মঙ্গলবার দুর্গাপূজা-২০১৯ উপলক্ষে বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।

বিপুল সংখ্যক পুণ্যার্থী বিজয়া শোভাযাত্রায় অংশ নেবেন। ফলে শোভাযাত্রার রুট ও তার আশপাশ এলাকায় যানজটের সৃষ্টি হবে। এই যানজট পরিহারের লক্ষে গাড়ি চালক/ব্যবহারকারীদের ওইদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছু সড়ক পরিহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন ঢাকা মহানগর পুলিশ।

সড়কগুলো হলো-

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-গোলাপ শাহ্ মাজার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-বাহাদুর শাহ্ পার্ক-পাটুয়াটুলী হয়ে ওয়াইজ ঘাট পর্যন্ত।

বিজয়া শোভাযাত্রার সময় এসব সড়ক পরিহার করে বিকল্প সড়কে যানবাহন চলাচল করাতে অনুরোধ করেছে পুলিশ। এ বিষয়ে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়া দশমী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT