চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ’র সঙ্গে এইচএসবিসি’র চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

আন্তর্জাতিক পোশাক বাজারে রপ্তানিপণ্যে দেশের ঐতিহ্য উপস্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই উদ্যোগ সফল করতে এগিয়ে এসেছে বাংলাদেশস্থ এইচএসবিসি ব্যাংক লিমিটেড।

এ বিষয়ে রোববার গুলশানস্থ বিজিএমইএ’র পিআর এন্ড মিডিয়া সেলে বিজিএমইএ এবং এইচএসবিসি লি.’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় এইচএসবিসি লি.এবং বিজিএমইএ’র ঘোষিত প্রতিশ্রুতি রপ্তানিপণ্যে ঐতিহ্য উপস্থাপন উদ্যোগটিকে স্পন্সর করবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিএমইএ এর পক্ষে সংগঠনটির সভাপতি ড. রুবানা হক এবং এইচএসবিসি ব্যাংক লি. এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) এম. এ. রহিম (ফিরোজ), পরিচালক মোহাম্মদ আবদুল মোমেন, পিআর কমিটি’র চেয়ারম্যান খান মনিরুল আলম (শুভ), আরএসসি কমিটির চেয়ারম্যান নাফিস-উদ-দৌলা এবং এইচএসবিসি লি. এর হোলসেল ব্যাংকিং প্রধান কেভিনগ্রীনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের সাথে সামঞ্জস্য রেখে ‘গো হিউম্যান গো গ্রীন’ উদ্যোগের আওতায় প্রথমবারের মতো ৭টি প্রতিশ্রুতির ঘোষণা করেছে। যার মধ্যে অন্যতম হলো ফ্যাশন বিশ্বে রপ্তানিপণ্যে ঐতিহ্য উপস্থাপন। এ উদ্যোগের আওতায় বিজিএমইএ ১৪টি বৃহৎ দেশের (জার্মানি, ইউকে, স্পেন, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, সুইডেন, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা) ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য রপ্তানি পোশাকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করে ফ্যাশন শো’র আয়োজন, তথ্য ও ভিডিও চিত্র নির্মাণসহ বিভিন্ন ধরনের প্রচারণার বিশদ পরিকল্পনা গ্রহণ করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পোশাক খাতবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT