চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ এখন সুস্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

চারদিন আগে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৩১ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন দেশের ষষ্ঠ প্রধান বিচারপতি  ।

বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন: ‘বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বার্ধক্যজনিত সমস্যাসহ, হার্ট, চোখ, কান, উচ্চরক্তচাপ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। পেটের প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হলেও এখন তিনি ভালো আছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কামরুল হাসান বলেন: ‘বিচারপতি সাহাবুদ্দীন অাহমেদ জটিল শারীরিক পরিস্থিতি নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু বয়স অনুপাতে তিনি সুস্থ আছেন।’

‘‘তার খাবার-দাবারসহ যাবতীয় বিষয় খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি তিনি যে কেবিন ব্লকে অাছেন সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’’

তিনি জানান, তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা গণমাধ্যমে কথা বলতে আগ্রহী নন।

Reneta

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া সাবেক এ রাষ্ট্রপতির বয়স হাসপাতালের রেজিস্টারে ৯১ বছর বলে উল্লেখ করা হয়েছে।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে হুসাইন মুহাম্মদ এরশাদের পতনের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখনকার প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ।

পরের বছরের ২৭ ফেব্রুয়ারি তার অধীনে হওয়া ৫ম জাতীয় সাধারণ নির্বাচনে জয় পায় বিএনপি। শর্তানুসারে এরপর তিনি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে যোগদান করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে আবারো রাষ্ট্রপতি করে। প্রথমে তিনি রাজি না হলেও তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনশনের হুমকিতে দায়িত্ব নিতে রাজি হন। যদিও ২০০১ নির্বাচনে হেরে আওয়ামী লীগ তার সমালোচনা করে।

রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর একরকম লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া সাহাবুদ্দীন আহমদ গুলশানের ‘গ্র্যান্ড প্রেসিডেন্ট কনকর্ড’ বা প্রেসিডেন্ট হাউসে ছোট ছেলের সঙ্গে বসবাস করছেন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্ম নেয়া সাহাবুদ্দীন আহমদ ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৫৪ সালে তদানীন্তন পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন সাহাবুদ্দীন আহমদ। তার কর্মজীবনের সূচনা ম্যাজিস্ট্রেট হিসাবে। এরপর সহকারী জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পান তিনি। ১৯৬০ সালে তাকে প্রশাসন থেকে বিচার বিভাগে বদলী করা হয়।

১৯৬৭ সালে তাকে ঢাকা হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়। ১৯৭২ সালের ২০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পান সাহাবুদ্দীন আহমদ।

Jui  Banner Campaign
ট্যাগ: সাবেক প্রধান বিচারপতিসাবেক রাষ্ট্রপতিসাহাবুদ্দীন আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT