চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগকে চাপে রাখতে চায় আওয়ামী লীগ: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৬:১৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর আওয়ামী লীগ গদি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, বিচার বিভাগকে চাপে রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। বেসামাল হয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা ক্রমাগতভাবে বিচার বিভাগকে আক্রমণ করে হুমকি দিয়ে নৈরাজ্যকর বক্তব্য রাখছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও স্বায়ত্বশাসনে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র আয়ত্তশাসনে বিশ্বাস করে। অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আয়ত্তে নিয়ে এখন উচ্চতর আদালতকে সম্পূর্ণরুপে আয়ত্তে নেয়ার জন্য তারা বেহুঁশ হয়ে পড়েছেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির বাসায় নৈশ ভোজের নামে বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক এবং অ্যাটর্নি জেনারেলের বৈঠক হয়, বৈঠকে তারা প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছেন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে বিতর্কিত করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়ে লবিষ্ট নিয়োগ করছে বলেও দাবি করেন রিজভী।
তিনি বলেন, সাবেক বিচারপতি খায়রুল হকসহ আরও কিছু লোক তাদের দলীয় লবিষ্ট হয়েই কাজ করছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার কলঙ্ক তিলক হচ্ছে খায়রুল হক। এই ব্যক্তিটি অর্থের বিনিময়ে, চাকুরির বিনিময়ে নীতি, ন্যায্যতা ও ন্যায়বিচার ক্ষমতাসীনের পদতলে বিলিয়ে দিয়েছেন।

এসময় রিজভী উত্তরাঞ্চলে বন্যার্ত মানুষের সহযেগিতার পরিবর্তে আওয়ামী লীগ নেতারা বিএনপির বিরদ্ধে বিষোদগার করেই চলেছেন বলেও দাবি করেন রিজভী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরুহুল কবির রিজভীষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT