চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিকাশ’ কর্মীদের গুলি করে ছিনতাই কি পরিকল্পিত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:৩৫ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীতে বিকাশ কর্মীরাই বার বার দুবৃত্তদের টার্গেট হওয়ার ঘটনা পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দারা। ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, বেশি টাকা বহনের সময় কেনো পুলিশের সহায়তা নেয়া হচ্ছে না তাও তদন্ত করা হচ্ছে।

গত এক মাসে রাজধানীর পথে দিনের বেলা গুলি করে টাকা ছিনতাই ও ডাকাতির সবগুলো ঘটনাই ঘটে বিকাশের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময়। গুলিতে মারা যায় দুই বিকাশ কর্মী। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে পুলিশকে দেয়া উপহারের অ্যাম্বুলেন্স গ্রহণ করে এ বিষয়ে কথা বলেন ঢাকার পুলিশ প্রধান।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, একসময় ঢাকার প্রতিটি ব্যাংকের সামনে পুলিশি পাহারা বসাতে হতো, সেই দিন আর নেই। এখন যেটা হচ্ছে, বিকাশের টাকা অলিতে গলিতে নেওয়ার সময় এক-দুইটা ঘটনা ঘটছে। আমরা ডিটেকশনের চেষ্টা করছি, কারা জড়িত সেটা জানার চেষ্টা করছি। এই টাকাগুলো যাওয়ার সময় আমরা বারবার বলার পরও পুলিশ প্রটেকশন নেওয়া হচ্ছে না। এখানে বিকাশের কর্মীরা জড়িত আছে কিনা সেটা ঢালাওভাবে বলা যাবে না। আর প্রতিটি কেস আলাদাভাবে খতিয়ে দেখা হবে।

গুলি করে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন বিকাশ কর্মী কারাগার থেকে বের হওয়ার পরপরই চাকরি ফিরে পায়। টাকা বহনের সময় আবারও গুলির ঘটনা ঘটে। কিভাবে সে চাকরি ফিরে পেলো জানতে চায় পুলিশ।

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, এভাবে বিকাশের টাকা ছিনতাই মেনে নেওয়া যাবে না, সুতরাং এটা কেন হচ্ছে এবং কারা করছে, এটা কি সংঘবদ্ধ দল নাকি কর্মচারীদের জোটবেধে হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত কিনা সেসব বিষয় আমরা তদন্ত করে দেখছি।

রাজধানীতে বিকাশ কর্মীদের টাকা ছিনতাই ও ডাকাতির ঘটনায় দায়ের হওয়া কোনো মামলায় সরাসরি জড়িত একজনকেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাই
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT