চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
আদালত
A A

দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা বাদ দিয়ে বিএনপি যে সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছিল তা গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার কয়েকদিন আগে দণ্ডিত ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি দলের যেকোন কমিটির সদস্যপদ কিংবা সংসদ নির্বাচনে দলের প্রার্থী পদের অযোগ্যতা সংক্রান্ত ওই ধারা বাদ দিয়ে নির্বাচন কমিশনে সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছিল বিএনপি।

এর পরিপ্রেক্ষিতে সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার নির্দেশনা চেয়ে মোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তির করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

আদেশের পর আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী বলেন, বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে বিএনপি সমর্থক দাবিকারী কাফরুলের বাসিন্দা মো. মোজাম্মেল হোসেন নির্বাচন কমিশনে আবেদন করেন এবং সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার নির্দেশনা চেয়ে গত ৩০ অক্টোবর হাইকোর্টে রিট করেন।

আজ সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচন কমিশনকে মোজাম্মেল হোসেনের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসির প্রতি নির্দেশ দেন। একইসঙ্গে মোজ্জামেলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করেতে নির্দেশ দেওয়া হয়।

Reneta

সংশোধনের আগে বিএনপির গঠনতন্ত্রের ৭ নম্বর ধারায় ‘কমিটির সদস্যপদের অযোগ্যতা’ শিরোনামে বলা ছিল: ‘নিম্নোক্ত ব্যক্তিগণ জাতীয় কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি বা যেকোন পর্যায়ের যেকোন নির্বাহী কমিটির সদস্যপদের কিংবা জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীপদের অযোগ্য বলে বিবেচিত হবে।

তারা হলেন:
(ক) ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ৮ এর বলে দণ্ডিত ব্যক্তি। (খ) দেউলিয়া, (গ) উন্মাদ বলে প্রমাণিত ব্যক্তি, (ঘ) সমাজে দুর্নীতিপরায় বা কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি।’

গত ২৮ জানুয়ারি বিএনপির সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

সেখানে ৭ নম্বর ধারায় উল্লেখ করা হয় যে: ‘কমিটির সদস্যপদের অযোগ্যতা/ বিলুপ্ত হবে। এখানে উল্লেখ্য যে (/ বিলুপ্ত হবে) বিষয়টি যুক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিলিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT