চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির লজ্জা হওয়া উচিত: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

‘বিএনপির লজ্জা হওয়া উচিত, তাদের দুষ্কর্মের কারণে দেশ যেমন অন্ধকারে তলিয়ে গিয়েছিল তেমনি আজকে বিএনপিও অন্ধকারে তলিয়ে গেছে’, এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ক্ষমতায় থাকতে ও বিরোধী দলে থাকতে বিএনপি কোন কল্যাণমূলক কাজ করেনি বলেই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে মানুষের শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হানিফ বলেন: ক্ষমতায় থাকতে লুটপাট আর দুর্নীতি ও ক্ষমতার বাইরে থাকতে আগুন সন্ত্রাস মানুষ পুড়িয়ে হত্যা করেছিল তারা। এই কারণে মানুষ তাদের ভোট দেয়নি। নির্বাচনে পরাজিত হলে অন্যের উপর দায় চাপানো তাদের পুরনো কালচার, সেটিই এখন মির্জা ফখরুলরা করছেন। এই নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। দুর্নীতিবাজদের নেতা রাখলে তারা কোনদিনই জনসমর্থন পাবেনা।

নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হানিফ: নির্বাচন হয়ে গেছে, এটা মেনে নেওয়া উচিত। এই নির্বাচন নিয়ে বিতর্ক করার কোন সুযোগ নেই। আর যদি কেউ নির্বাচন পরবর্তী সহিংসতা করলে কেউ পার পাবেনা, কাউকেই ছাড় দেওয়া হবে না।

কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আবারও বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হানিফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT