বিএনপির ভোটে আসা-না আসার সিদ্ধান্তের ওপর নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের জোটের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নির্ভর করছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল বলছে, সব ধরনের সম্ভাবনা বিবেচনায় রেখেই নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচনের বাকি মাত্র ২ মাস। বিএনপির অংশ নেয়া, না নেয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাদের কথা চিন্তায় রেখেই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বৃহত্তর ঐক্যজোটে বিএনপি নাম লেখালেও নিজেদের জোটের পরিধি বাড়ানোর সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো নেয়নি আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের যে কোন দলই আওয়ামী লীগের সঙ্গে আসতে পারে।
আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের আসন বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা।
বিস্তারিত দেখুন কাজী ইমদাদের ভিডিও রিপোর্টে







