চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২১
রাজনীতি
A A

বিএনপিকে আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী অত্যন্ত সক্ষমতা অর্জন করেছে। রাজনৈতিকভাবে কঠোর হাতে তাদের মোকাবেলা করা হবে।

রোববার ১৯ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইসস্টিটিউট অব গর্ভনেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) মিলনায়তনে পলিসি এনালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিআইজিএম অর্থ বিভিাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ পরিচালনা করছে।

মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্ত পরিবেশ বিরাজমান রয়েছে। কোনমতেই বিএনপিকে আন্দোলনের নামে সন্ত্রাস, গাড়িতে, ঘর-বাড়িতে আগুন ও জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারাসহ অস্থিতিশীলতা ও অরাজকতা করতে দেয়া হবে না।

মন্ত্রী পলিসি এনালাইসিস কোর্সে লব্ধ জ্ঞানের কার্যকর ব্যবহারে একাগ্র হতে কোর্স সমাপনী সনদ গ্রহণকারি সরকারি ও বেসরকারি ২২জন কর্মকর্তাকে আহ্বান জানান। তিনি বলেন, আমরা কার্যক্ষেত্রে এসব প্রয়োগিক প্রশিক্ষণের সার্থক প্রতিফলন দেখতে চাই।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইজিএমের পরিচালক ড. মোহাম্মদ তারেক, পলিসি এনালাইসিস কোর্সের চিফ কো-অর্ডিনেটর বণিক গৌর সুন্দর ও বিআই জিএমের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম।

এছাড়া, অনুষ্ঠানের প্রথম ভাগে আয়োজিত সেমিনারে প্রশিক্ষণ কোর্সের মূল্যায়নে শীর্ষস্থান অধিকারী পাঁচজন কর্মকর্তা তাদের পলিসি পেপার উপস্থাপন করেন। উপস্থাপিত পলিসি পেপার সম্পর্কে অভিমত প্রদান করেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) শরিফা খান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক শাখা) আবদুল বাকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT