চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা আমান এবং নাজিম উদ্দিন আলম গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্যাহ আমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শুক্রবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর ৩১ নম্বর রোডে নাজিম উদ্দিন আলমের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশিম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান: পুলিশের প্রিজন ভ্যানে হামলার মাধ্যমে আসামী ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে নাজিম উদ্দিন আলমের বাসা ঘেরাও করে রাখে পুলিশ। সেখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্যাহ আমানও অবস্থান করছিলেন।

গত মঙ্গলবার রাতে একই অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে গুলশান ১ পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্ট এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে আটক দুই কর্মীকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয় বিএনপির কর্মীরা। এরপর থেকেই বিএনপি নেতাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে শনিবার বিএনপির নির্বাহী কমিটির সভা হবে রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে। আগামী দিনের পথচলা কিভাবে হবে সভায় তা ঠিক করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকেও থাকবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

Reneta

শনিবার সকাল ১০টায় এ সভা শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করে বক্তব্য প্রদান করবেন বলেও জানিয়েছেন বিএনপি। এর আগেই দলের এই দুই কেন্দ্রীয় নেতাকে প্রিজন ভ্যানে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্রাম জন্য জন্মস্থান রোসারিওতে ফিরেছেন মেসি

জুলাই ২২, ২০২৬

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ২২, ২০২৬
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT