চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ঘূর্ণিঝড়-বজ্রপাতের জন্যও সরকারকে দায়ী করবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি নেতারা সবকিছুতে কেবল সরকারের দোষ দেখেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড়-বজ্রপাতে মৃত্যুর জন্যও হয়তো তারা একদিন সরকারকে দায়ী করবে।

আজ মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাসের সুরক্ষার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনাভাইরাস বাড়তে পারে, সেজন্য সরকার সব বিষয়ে সেভাবে নজর রাখছে। কাজ করছে।’

“আমরা প্রথম ঢেউ অতিক্রম করেছি, দ্বিতীয় ঢেউও অতিক্রম করতে চলেছি। জীবন ও জীবিকার সমন্বয় করে সরকার পরিস্থিতি মোকাবেলা করছে। এতে একজন মানুষও অনাহারে মারা গেছেন বলে আমাদের জানা নাই।”

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশের সীমান্ত এলাকাগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “প্রাণহানী বাড়ছে। এই অবস্থায় পরিস্থিতি স্টেবল- এ কথা বলা যায় না। সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী। আসলে করোনা আনপ্রেডিক্টেবল। কখন যে কোন দিকে মোড় নেবে বলা মুশকিল। কাজেই আমাদের সবসময়ই সতর্ক থাকতে হবে।”

Reneta

বিএনপি নেতাদের কটাক্ষও করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘‘গত এক যুগে বিএনপি যে সকারবিরোধী আন্দোলনে সাফল্যের মুখ দেখেনি, বিএনপি মহাসচিব এখন আবার নতুন করে আন্দোলনের হাঁকডাক শুরু করেছেন। এখন আন্দোলনটা কোন বছর হবে? দেখতে দেখতে ১২ বছর, আন্দোলন হবে কোন বছর? একবার বলে এসএসসি পরীক্ষা, আবার বলে এইচএসসি পরীক্ষার পরে। আবার বলে রোজার ঈদের পরে কিংবা কোরবানির ঈদের পরে। কত ঈদ ও পরীক্ষা চলে গেল, কিন্তু বিএনপির আন্দোলনতো চোখে পড়েনি।’’

এ সময় মহাখালীতে আগুনের ঘটনায় বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, ‘সাততলা বস্তিতে আওয়ামী লীগের লোকজন আগুন লাগাতে যাবে কেন? আমরা তো শান্তিতে আছি। আগুন লাগিয়ে মানুষের জন্য নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবো কেন? আগুন লাগানোর রাজনীতি তো করে বিএনপি। তারা সবকিছুতেই সরকারের দোষ দেখে। সামনে বজ্রপাত-ঘূর্ণিঝড়ের জন্যও হয়তো সরকারকে দায়ী করবে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে যাত্রী সরিয়ে নিচ্ছে স্পেন

মে ১০, ২০২৬
স্বাধীনতা সুরক্ষা মঞ্চ-এর লোগো

সীমান্তে কোন হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী

মে ১০, ২০২৬

শিরোপা দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যামকে এগিয়ে আসতে বললেন গার্দিওলা

মে ১০, ২০২৬

এল ক্ল্যাসিকোর আগে বাবা হারালেন বার্সা কোচ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT