চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ঘটনা সৃষ্টি করার জন্য এধরনের অরাজকতা ঘটায়: স্বরাষ্ট্র মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

পল্টনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি ঘটনা সৃষ্টি করার জন্য এ ধরনের অরাজকতা ঘটায়, এটা অতীত অভিজ্ঞতা। আজকের ঘটনার বিষয় এখনও জানা যায়নি কিছু’।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কুমিল্লার ঘটনার জন্য ১টি মামলা হয়েছে এবং ১৮ জন এজাহারভুক্ত আসামিসহ ৬৪ জন আটক হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, কুমিল্লাসহ সব ঘটনা কারা ঘটিয়েছে তাদের নাম জেনে গেছে সরকার। দুই একদিনের মধ্যে সবাইকে তা জানিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, জঙ্গি সন্ত্রাসের মত কুমিল্লা থেকে শুরু করে রংপুর পর্যন্ত ঘটনাগুলোও একইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালানের উদ্দেশ্যে করা হয়েছে। সরকার তা কঠোর হাতে দমন করেছে।

ভিআইপিদের সিকিউরিটির জন্য এখন থেকে পুলিশের পাশাপাশি আনসারও থাকবে এবং তাই এই বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

এসময় তিনি আরও বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার ব্যাপারে কিছু আইনী জটিলতা আছে। সেটা দেখার জন্য আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে ফাইল। আইন মন্ত্রণালয় এর আইনগত দিক যাচাই-বাছাই করে দেখছে। জন্ম থেকে শুরু করে সবার তথ্য এনআইডিতে থাকবে। সেজন্য নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডির কাজ স্থানান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।

Reneta

এক লাখ রোহিঙ্গাদের পর্যায়ক্রমে ভাসানচরে নিয়ে যাওয়া হবে, এখন পর্যন্ত প্রায় ২০ হাজার জনকে নেয়া হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT