চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি আর সরকারের ফাঁদে পা দিবে না: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নিজেদের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি গঠন করে ‘হুদা মার্কা’ নির্বাচন কমিশনের ফাঁদে বিএনপি আর পা দিবে না।

তিনি বলেন, এ সরকারের উপর জনগণের আস্থা নেই।  সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।

জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই সরকার তার এজেন্টদের নিয়ে সারাদেশে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেনে তিনি।

Banglabid

নিজেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, বিএনপির ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার মুখেই কেবল গণতন্ত্রের কথা বলে। কিন্তু দেশে কোনো বাকস্বাধীনতা নেই। লেখার স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই, কিছু লিখলেই ডিজিটাল অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়।

Reneta

এখন জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেবে বলেও জানান তিনি।

কর্মী সমাবেশে চট্টগ্রাম মহানহর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT