‘বিউটি সার্কাস’ দিয়ে নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ‘বিউটি সার্কাস’’এর প্রধান চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এর আগে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘জিরো ডিগ্রিতে’ সর্বশেষ কাজ করেছিলেন জয়া আহসান। ছবিতে জয়ার অভিনয়ের প্রশংসা ছিলো দর্শকদের মুখে মুখে।
চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ ২০১৪-১৫ অর্থবছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মাহমুদ দিদার। গল্প অনুযায়ী জয়া ছাড়া এই চরিত্রের জন্য আর কাউকে উপযুক্ত বলে মনে হয়নি বলে জানান পরিচালক।
আগামী নভেম্বর মাসে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ শুরু হবে বলে জানা গেছে।
বর্তমানে জয়া টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’র শুটিং এর কাজে কলকাতায় রয়েছেন।
আগামী ১৭ মে টালিউডে জয়ার নতুন চলচ্চিত্র ‘একটি ভূতের গপ্পো’ ভারতীয় চ্যানেল জি বাংলায় দেখানো হবে।






