চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নকে বিদায় করে ফাইনালে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ পূর্বাহ্ণ ০২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে ২-১ গোলের জয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদই। সেমিফাইনালের ফিরতি লেগে আবারও হাসি লস ব্লাঙ্কোসদের। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেও ফাইনালে উঠে গেছে জিনেদিন জিদানের দল। তাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা তৃতীয়বারের মত শিরোপার মঞ্চে মাদ্রিদিস্তারা।

দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠে গেছে রিয়াল। পরিসংখ্যান বলছে দুই লেগেই প্রাধান্য ছিল বায়ার্নের খেলায়। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জাল বরাবর ১০বার শট নিয়েছে বাভারিয়ানরা। যার বেশিরভাগই ফিরেছে স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাস নামক দেয়ালে বাধা পেয়ে। অন্যদিকে বায়ার্নের জালে রিয়াল শট নিয়েছে কেবল তিনটি, যার দুটিতেই গোল! শেষ হাসিও মিলেছে তাতেই।

ঘরের মাঠে হার দেখা বায়ার্নের সামনে একটা পথই খোলা ছিল। প্রথমে গোল করে রিয়ালকে চাপে ফেলা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাস যেটা দেখিয়ে দিয়েছিল! মঙ্গলবার রাতে জিদানের শিষ্যদের বিপক্ষে বায়ার্নও হাঁটে সে পথেই।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই সান্তিয়াগো বার্নাব্যুকে থমকে দিয়ে এগিয়ে যায় বায়ার্ন। মৌসুমজুড়ে যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি বেশকিছু মারাত্মক ভুল করে যাওয়া স্বাগতিক গোলরক্ষক নাভাসের আরেকটি ভুলের সুযোগ নিয়ে বাভারিয়ানদের এগিয়ে দেন জোসুয়া কিমিচ।

রিয়াল সেই চাপ সয়ে ম্যাচে ফিরেছে দ্রুতই। ১১ মিনিটে করিম বেনজেমার গোলে দলটি সমতায় ফেরা। মাতেও কোভাচিসের পা ঘুরে মার্সেলোর উড়িয়ে দেয়া ক্রস হেডে জালে জড়ান মৌসুমজুড়ে গোলখরায় ভুগতে থাকা ফরাসি ফরোয়ার্ড। এবারের চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমার এটি তিন নম্বর গোল।

Reneta

সমতায় থাকা ম্যাচে এরপর দুদলই চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। ম্যাচের ৩৩ মিনিটে থমাস মুলারের জোরাল শট নাভাস ফিরিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে হামেস রদ্রিগেজের জোরাল শট মাঠের বাইরে যায় বারের উপর দিয়ে। তাতে সমতা নিয়েই বিরতি আসে।

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই বায়ার্ন গোলরক্ষক উলরিখের হাস্যকর ভুলে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল পায় রিয়াল। কোরেন্টিন তলিসোর সঙ্গে বল দেয়া-নেয়া করার সময় পিছলে পড়ে স্বাগতিক খেলোয়াড়দের জন্য গোলমুখ খুলে দেন অতিথি গোলরক্ষক। সেই ভুলের পূর্ণব্যবহার করে ৪৬ মিনিটে দলকে দ্বিতীয়বারের মত এগিয়ে নেন বেনজেমা।

পিছিয়ে পড়া বায়ার্ন ম্যাচে ফিরতে পারতো মিনিট পাঁচেক পরেই। ৫১ মিনিটে ডেভিড আলাবার বুলেট গতির শট লাফিয়ে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক নাভাস।

ম্যাচের ৬৩ মিনিটে হামেস রদ্রিগেজকে আর ঠেকিয়ে রাখতে পারেননি নাভাস। প্রথম দফায় কলম্বিয়ান মিডফিল্ডারের নেয়া শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে নেয়া শট রুখতে পারেননি। জাল খুঁজে নেন এই মৌসুমেই রিয়াল থেকে ধারে বায়ার্নে যাওয়া রদ্রিগেজ। গোল করেও তাই উদযাপন থেকে বিরত থেকেছেন হামেস। হাত জোর করে ক্ষমাও চেয়েছেন!

সমতা ফেরার পর জয়সূচক গোলের পেছনে মরিয়া হয়ে ছুটেছে বায়ার্ন। ৭৪ ও ৭৯ মিনিটে অতিথিদের দুটি জোরাল আক্রমণ ঠেকিয়ে বিপদ বাড়তে দেননি নাভাস। যাতে হাসি নিয়েই মাঠ ছেড়েছেন দুই লেগেই নিজের ছায়া হয়ে থাকা রোনালদো ও তার সতীর্থরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT