চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে ভাইরাল শিল্পী, টিকবে তো?

মিতুল আহমেদমিতুল আহমেদ
২:০৬ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

অন্যের গান গেয়ে সোশাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়ার সংখ্যা বেড়েই চলেছে ইদানিং। মাহাতিম সাকিব, টুম্পা, ছোট্ট রাফসান থেকে শুরু করে হাল সময়ের ক্রেজ নোবেল! এরা প্রত্যেকেই অন্যের গান গেয়ে পরিচিতি পেয়েছেন। লাখো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন! সম্প্রতি একই ঘটনা ঘটেছে ভারতেও! ভাইরাল হওয়া ওই শিল্পীকে নিয়ে রীতিমত তোলপাড় গোটা ভারতের গানের ইন্ডাস্ট্রি!

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই শিল্পীর নাম রানু মণ্ডল। তার গান ভাইরাল হওয়ার আগে তিনি থাকতেন পশ্চিমবঙ্গের কলকাতার রানাঘাটে। স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াতেন। লোকে তাকে পাগল বলেই চিনতো। কিন্তু ফেসবুকে তার গানের একটি ভিডিও মুহূর্তে তাকে তারকার আসনে বসিয়ে দেয়! গোটা ভারতে এখন চর্চিত রানাঘাটের সেই পাগলী!

কী ছিলো সেই ভিডিওতে? সুরেলা কণ্ঠে তিনি গেয়েছিলেন ভারতের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের তুমুল জনপ্রিয় গান ‘এক প্যার কা নাগমা হ্যায়’! যা ফেসবুকবাসীকে মুগ্ধ করে মুহূর্তে! যার ফল পেয়েছেন হাতেনাতে! এক গানেই পাল্টে দেয় তার জীবন। ডাক আসে বলিউড থেকেও! শুধু তাই নয়, তার জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্রও!

কিন্তু অন্যের গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পীদের কীভাবে দেখছেন মূল শিল্পীরা! এই যেমন লতা মঙ্গেশকরের গান গেয়ে সদ্য ভারতে শোরগোল ফেলে দেয়া রানু মণ্ডলকে নিয়ে কী ভাবছেন স্বয়ং লতা?

এমন ভাবনা থেকেই ভারতীয় গণমাধ্যম লতা মঙ্গেশকরের কাছে জানতে চেয়েছিলো, তাঁর গান দিয়ে জীবন পাল্টে যাওয়া রানু মণ্ডলের বর্তমান অবস্থান কীভাবে দেখছেন তিনি? উত্তরে কোনো রাখঢাক না করেই লতা বলেছেন, রানু মণ্ডলের উত্থানে তিনি আনন্দিত। কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন, নকল করে কেউ কখনো বেশী দূর যেতে পারে না!

লতা সাফ সাফ জানিয়ে দিয়েছেন, নকল করা তাঁর ধর্মে নেই। তাই যে নকল করে তাকেও তিনি ভালো ভাবে নিতে পারেন না। তিনি বলেন, মৌলিকতার কোনো বিকল্প নেই।

Reneta

তিনি আরো বলেন, আমার নাম এবং কাজ যদি কোনও মানুষের জীবনে ভালো করে তবে সেটা আমার সৌভাগ্য কিন্তু তাই বলে আমি নকলকে উৎসাহিত করতে পারি না। নকল সব সময়ই পরিত্যাজ্য!

রানুকে নিয়ে মিডিয়ার এমন হইচইকে ইঙ্গিত করে কিংবদন্তি এই শিল্পী আরো বলেন, নকল বিষয়টি কখনোই ভরসাযোগ্য এবং দীর্ঘস্থায়ী হয় না। আমার গান কিংবা কিশোর দার (কিশোর কুমার), রফি সাহেবের, মুকেশ ভাইয়ের অথবা আশা ভোঁসলের গানগুলো গেয়ে নতুন গায়ক-গায়িকারা অল্প সময়ের জন্য কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ কিংবা জনপ্রিয়তা পেতে পারেন। এটা খুবই সাধারণ ঘটনা, কিন্তু সেটা বেশিদিন টিকবে না।

লতা মঙ্গেশকরের সূত্র ধরেই বর্তমানে কাভার সং তৈরী করে হঠাৎ ভাইরাল হওয়া শিল্পীদের নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান।

অন্যের গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পীদের উদ্দেশ্য করে প্রথমেই স্বনামধন্য সুরকার শেখ সাদী বলেন, অন্যের গানের অনুমতি ছাড়া পাব্লিকলি দেয়াইতো প্রথমে অন্যায়। আর সেটা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে হয়, সেটাতো রীতিমত অপরাধ। কপিরাইট ভঙ্গ।

ভাইরাল হওয়া শিল্পীদের নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়ে এই কিংবদন্তি বলেন, যারা অন্যের গান গেয়ে ভাইরাল হচ্ছেন তারা হয়তো শুধুমাত্র পরিচিতি পাওয়ার জন্যই এটা করছেন। লোকে তাদের জানবে, চিনবে এমন ধারণা থেকেই ভাইরাল হওয়ার প্রবনতা বাড়ছে। তারা সংগীতকে সিরিয়াসলি নিচ্ছেন এমন কিন্তু না।

ভাইরাল হতে চাওয়া শিল্পীদের উদ্দেশ্যে এই সুরকার বলেন, একজন তরুণ অন্যের একটা গান ভালোভাবে গেয়ে ইন্টারনেটে দেন স্রেফ পরিচিতি পাওয়ার উদ্দেশ্যেই, বেশীর ভাগ সময় আমরা এটাই দেখে আসছি। হয়তো অনেক সময় তার গাওয়া গান শুনতে আমাদেরও ভালো লাগছে।

তিনি বলেন, যদি নিজস্বতা না থাকে পরবর্তীতে গানের জগতে তার টিকে যাওয়ার নজির নেই। যারা অন্যের গান গেয়ে ভাইরাল হতে চাইছেন, তাদের বলি: নিজস্বতা তৈরী হলে, নিজের পরিচয়ে পরিচিতি পেলে তার গান যদি ভাইরাল হয় তাহলে তার উপকারে আসবে। অন্যথায় অন্যের গান গেয়ে ভাইরাল হয়ে দুনিয়া জয় করে ফেললেও কোনো কাজে আসবে না।

কাভার সং গেয়ে ভাইরাল হওয়ার প্রবনতা নিয়ে শেখ সাদীর কথার সুরে হাঁটলেন জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। কাভার প্রসঙ্গে দলছুট ব্যান্ডের এই সদস্য বলেন, কাভার সং গাওয়া খারাপ কিছু না। কিন্তু একই সঙ্গে এটাও ভাবতে হবে, শিল্পীর মূল জায়গাটা কোথায়? তার যেনো অবশ্যই নিজের গান থাকে। নিজের গান সৃষ্টি, নিজের গান তৈরী বিষয়ে যেনো আগ্রহটা থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি, যারাই কাভার সং করে ভাইরাল হয়েছেন তাদের কিন্তু নিজের গান তৈরী নিয়ে আগ্রহটা কম।

বাপ্পা মজুমদার।

নতুনদের উদ্দেশ্যে বাপ্পা মজুমদার বলেন, আমি আগেও বলেছি, কাভার সং খারাপ কিছু না। তবে সেটা করার আগে অবশ্যই মূল গানের শিল্পী, গীতিকার, সুরকারদের কাছ থেকে অনুমতি নেয়া আমি ভীষণ জরুরি বলে আমি মনে করি। কারণ এটা এক ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে। আরেকটি কথা হচ্ছে, কাভার করার পাশাপাশি বেশী জোর দেয়া উচিত নিজের গান তৈরী করা।

Jui  Banner Campaign
ট্যাগ: টুম্পাবাপ্পা মজুমদাররাফসানলিড বিনোদনশেখ সাদী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT