বক্স অফিস রেকর্ড করা ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাহুবলি’র’ পর সিকুয়্যাল ‘বাহুবলি টু’ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। সেই আগ্রহে কিছুটা মলম দিয়ে প্রকাশ করা হলো ছবির ফার্স্টলুক।
গত শনিবার ১৮তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে বাহুবলি-টু অর্থাৎ বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়। অভিনেতা প্রভাসের জন্মদিন উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রভাস, অভিনেত্রী তামান্না ভাটিয়াসহ অন্যান্য কলাকুশলীরা।
ছবির ফার্স্টলুকে দেখা যায়, মহেন্দ্র বাহুবলি অর্থাৎ প্রভাসের এক হাতে তলোয়ার এবং অন্যহাতে শিকল দিয়ে বাঁধা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত ছবির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘মহেন্দ্র বাহুবলি আসছেন’।
আগামী বছর ২৮ এপিল মুক্তি পাবে বিজ বাজেট ছবি ‘বাহুবলি টু’।







