চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের ভেতর ঘুমিয়ে থাকা সুপারভাইজার খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ, জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ইকোনো বাসের ভেতরে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার পর বাসটির নতুন নিয়োগ দেয়া একজন হেলপার পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত রিয়াদ মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। চালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।

শনিবার ভোর রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর -চৌমুহনী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ীর চালক নাহিদকে পুলিশ আটক করলেও এখন পর্যন্ত হত্যার কারণ উদঘাটন করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো (ঢাকা মেট্টো-ব ১৫-০১০৩) নামের যাত্রীবাহী বাস রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের বাসস্ট্যান্ডে নামীয়ে দিয়ে গাড়ীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়ীতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিল বলে জানায় পুলিশ।

সে সময় চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপারভাইজারকে রেখে বাসায় ফিরে যান। পরে রাত ৪টার দিকে চালক এসে গাড়ীর ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

Reneta

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইকোনো গাড়ীর ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT