চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে গণধর্ষণের পর হত্যা: রূপার লাশ তুলে পরিবারকে দেয়ার নির্দেশ

মুসলেম উদ্দীন আহমেদ মুসলেম উদ্দীন আহমেদ
২:৪০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার রূপা খাতুনের লাশ কবর থেকে তুলে তার পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এই আদেশ দেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করতে বলেন।

এই ঘটনায় আটক ৫ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে টাঙ্গাইলে। সর্বস্তরের মানুষ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Banglabid

অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে রূপা খাতুন। দুই ভাই, তিন বোনের মধ্যে ছিলেন তৃতীয়। তাকে হারিযে বাকরুদ্ধ স্বজনরা। এ ঘটনায় জড়িতদের প্রকাশ্য ফাঁসি চান তারা।

রূপা ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সর্বস্তরের মানুষ। পরবর্তীতে যেন এমন ঘটনা আর না ঘটে এমন নজির দেখতে চান সকলে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব আলম বলেছেন,  এ ধরণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনী প্রক্রিয়ার মাধ্যমে যা যা করণীয় তার সব করা হবে।

Reneta

ঘটনার দিন গত শুক্রবার রাতে বগুড়া থেকে রূপা ময়নসিংহ ফিরছিলেন ছোঁয়া পরিবহনের একটি বাসে। বাসটি টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করলে নেমে যায় সব যাত্রী। আর এই সুযোগ নিয়ে বাসটি কালিহাতী এলাকায় পৌঁছালে গাড়ীর হেলপার ও অন্যরা তাকে গাড়ির পিছনের সিটে নিয়ে রূপাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে বাসটি মধুপুর পৌঁছালে নিহত আলো দেখতে পেয়ে রূপা চিৎকার চেচামেচি করলে তার ঘাড় মটকে মৃত্যু নিশ্চিত করে খুনীরা। পরে মধুপুর ময়মনসিংহ সড়কের মধুপুর বনের পঁচিশ মাইল এলাকায় জঙ্গলের মধ্যে তার লাশ ফেলে রেখে যায় হত্যাকারীরা।

পরের দিন সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হত্যা মামলা দায়ের ও লাশের পোস্টমর্টেম করে এবং কোন দাবিদার না থাকায় বেওয়ারীশ হিসাবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলন্ত বাসটাঙ্গাইলধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT