চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনায় থাকতে চান যেসব খেলোয়াড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পরার পর ইউরোপা লিগেও ব্যর্থতা, লা লিগা হাতছাড়া এবং টেবিলের দ্বিতীয় স্থান নিয়েও শঙ্কা— সবমিলিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে বাজে মৌসুম কাটিয়েছেন জাভি হার্নান্দেজ। আসছে মৌসুমে ঘুরে দাড়াতেও প্রত্যয়ী বার্সা কোচ। তবে বর্তমান দলের কে কে থাকছেন জাভির পরিকল্পনায়?

কাতালান ক্লাবটির প্রধান কোচ হয়ে জাভির প্রত্যাবর্তন এবং পুনর্গঠনের পরিকল্পনা বেশ কিছু খেলোয়াড়কে তাদের চুক্তি নবায়ন করতে প্ররোচিত করছে। স্প্যানিশ দৈনিক মার্কার মতে, স্কোয়াডের প্রায় সব সদস্যই জাভির অধীনে খেলা চালিয়ে যেতে চান।

কদিন পরেই জমে উঠবে ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজার। ফুটবলাররা ক্লাব বদল করে নাম লেখাবেন নতুন ডেরায়, কেউবা নবায়ন করবেন চুক্তি। কে কোথায় যাবেন তা নিয়েও তুমুল উত্তেজনা। মৌসুম শেষ হবার আগেই তাই নানা গুঞ্জন, অনেককে নিয়ে বিস্তর গুজবও।

পুনর্গঠনের মাঝ দিয়ে যাওয়া কাতালান ক্লাবটিতে আসছে মৌসুমে থাকার ঘোষণা দিয়েই রেখেছেন রোনাল্ড আরাউজো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের প্রস্তাব অগ্রাহ্য করে বার্সার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন বলেও খবর। ক্যাম্প ন্যুতে চুক্তি বাড়াতে আগ্রহী উদীয়মান তারকা গাভিও। সের্গি রবার্তোও নতুন ভবিষৎ না খুঁজে জাভির অধীনেই থাকবেন বলে খবর।

ব্রাজিলিয়ান রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় দানি আলভেস চাচ্ছেন জাভির নতুন পরিকল্পনার অংশ হতে। তবে বর্ষীয়ান এই তারকার ব্যাপারে কি সিদ্ধান্ত আসে তা এখনও অজানা! তবে গ্রীষ্মকালীন দলবদলে বার্সা কোচের মাথাব্যাথার কারণ হতে পারেন উসমানে ডেম্বেলে। ফ্রেঞ্চম্যানকে নিয়ে অনেক খবরও ছড়িয়েছে, আসছে জুনেই তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ ফুরাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপা লিগচ্যাম্পিয়ন্স লিগজাভিডেম্বেলেফ্রেঞ্চম্যানবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বাস চাপায় ২ জন নিহত

এপ্রিল ২৩, ২০২৬

আন্তর্জাতিক মুক্তির প্রথম দিনে বাংলাদেশেও ‘মাইকেল’

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার ২০২৬

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬

আল্লু অর্জুনের ছবি থেকে বাদ পড়লেন দীপিকা!

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT