চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাতেই শেষ চাই, চাই আরও শিরোপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তিটা হবে হবে করেও যেন হচ্ছিল না। জল্পনা-কল্পনার ডালপালা স্পেন ছাড়িয়ে কখনো পড়েছে ইংল্যান্ডে, কখনো আবার আর্জেন্টিনায়। যার সুর ছিল বার্সেলোনাতে থাকতে চান না লিওনেল মেসি! যেতে চান সাবেক গুরুর দল ম্যানসিটিতে, আর ক্যারিয়ার শেষ করতে চান শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে।

তবে এরকম সব গুঞ্জন এক নিমিষে উড়ে গেছে নতুন এক খবরে। বার্সার সঙ্গে চুক্তি বাড়িয়েছেন মেসি। সঙ্গে জানিয়ে দিয়েছেন ক্যারিয়ারটা শেষ করতে চান প্রিয় এই ক্লাবে খেলেই।

শনিবার আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে নতুন চুক্তি সেরেছেন মেসি। ৩০ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ককে বার্সা প্রায় নিশ্চিন্তে ধরে রাখবে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে ছিনিয়ে নিতে চাইলে যেকোনো ক্লাবকে গুণতে হবে ৭০০ মিলিয়ন ইউরো বাইআইট ক্লজ।

নতুন চুক্তি শেষ হতে হতে বয়স গিয়ে দাঁড়াবে ৩৪’এ। যে বয়সে ক্যারিয়ার থমকে দাঁড়ায় অনেকেরই। নতুন চুক্তির পর তাই সুখী মেসি জানালেন, প্রিয় ক্লাবে বার্সাতেই শেষ করতে চান।

‘আমি আমার ফুটবল জীবন এখানেই শেষ করতে চাই। আমি সবসময় বলি বার্সাতেই থাকতে চাই, এখানেই খেলোয়াড়ি জীবন শেষ করতে চাই। এটা আমার আজীবন স্বপ্ন।’ বার্সা টিভিকে মনের কথা এভাবেই জানিয়েছেন ফুটবল জাদুকর।

১৩ বছরে বার্সার যুব একাডেমী লা মাসিয়ায় পা দেয়া মেসি দলটির হয়ে জিতেছেন ৮টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩০টি ট্রফি। এরপরও শিরোপা ক্ষুধা শেষ হয়নি। জানিয়েছেন ভবিষ্যতে আরও আরও শিরোপা জিততে চান, ‘আমি কিন্তু বার্সার জার্সি গায়ে আরও শিরোপা জিততে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT