চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবু ভাইয়ের সাথে পর্দা ভাগাভাগি করাটা সৌভাগ্যের: ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
বিনোদন
A A

ফারিয়া শাহরিনের প্রিয় অভিনেতাদের একজন ফজলুর রহমান বাবু। যেমন অভিনয়ের গুণমুগ্ধ, তেমনি তার গান পছন্দ করেন। এবার ফারিয়া প্রথমবারের মতো একটি নাটকে ফলজুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করলেন। যে নাটকটির নাম ‘বাবার ছেলে’।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ফারিয়া শাহরিন জানান, সব সন্তানদের জন্য শিক্ষামূলক। থাকবে ইমোশনাল কিছু মুহুর্ত। কদিন আগেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা, লিখেছেন শফিকুর রহমান শান্তনু। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। তখন পাঁচ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যে প্রথমবার ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করেছিলেন। বহু বছর প্রথম কোনো টিভিতে বাবুর সঙ্গে অভিনয় করলেন আলোচিত এ অভিনেত্রী।

তিনি বলেন, বাবু ভাইয়ের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখার আছে। খুব খুশী হয়েছি কাজটি করতে পেরে। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করাটা সৌভাগ্যের।

ফারিয়া বলেন, এই কাজটির গল্প চমৎকার। অভিনয়ের অনেক সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করেছি সেরাটা দেয়ার। আশা করি, নাটকের গল্পটা সবার অন্তর ছুঁতে সক্ষম হবে।

এদিকে, গত ঈদে ফারিয়ার পাঁচটি নাটক প্রচারিত হয়েছে। সেখান থেকে সুমন আনোয়ারের পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘সাদা মানুষ’ নাটকটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী।

Reneta

তার কথায়, এর আগে তিনি ভাইরাল হয়েছিলেন, আলোচনায় এসেছিলেন ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে। কিন্তু ‘সাদা মানুষ’ নাটক দিয়ে পরিণত অভিনেত্রী হিসেবে প্রশংসা পেয়েছেন।   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইমতিয়াজ বর্ষণঈদের নাটকনাটকফজলুর রহমান বাবুফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমোশাররফ করিমলিড বিনোদনসাদা মানুষসিনমো
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT